মাওলানা মুহাম্মদ সালমান। মাদরাসা দারুর রাশাদ মিরপুরের প্রিন্সিপাল। কওমি শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষাও রয়েছে এ প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানটি বেফাকভুক্ত। দাওরায়ে হাদিসসহ অন্যান্য জামাতের কেন্দ্রীয় পরীক্ষা বেফাক বোর্ড থেকেই হয়। সম্প্রতি কওমি সনদের স্বীকৃতি চলমান সংকট ও উত্তরণের পথ ও পদ্ধতি নিয়ে তার সঙ্গে কথা বলেছেন আওয়ার ইসলামের বিশেষ প্রতিনিধি মোস্তফা ওয়াদুদ
মোস্তফা ওয়াদুদ : বর্তমানে কওমী সনদ নিয়ে আলেম উলামাদের মাঝে বিভেদ বিরাজ করছে। এমতাবস্থায় আপনার কি বক্তব্য? কওমি সনদের স্বীকৃতি চান কি চান না?
মাওলানা মুহাম্মদ সালমান : আমরা স্বীকৃতি চাই। তবে বর্তমানে আমাদের দেশের উলামায়ে কেরাম দুটি ভাগ হয়ে গিয়েছে। এভাবে ভাগ না হয়ে একসাথে হয়ে আমরা স্বীকৃতি নিতে চাই। স্বীকৃতি নেয়ার প্রয়োজন অনেক আগেই অনুভব করেছি। সর্বপ্রথম যখন আলোচনা হয় তখনও আমি স্বীকৃতির পক্ষেই ছিলাম। শায়খুল হাদীস সাহেব ও গওহরপুরী সাহেবের মাধ্যমে বেফাক অফিসে অনেক আগেই এসব আলোচনা হয়েছে। তবে তখন স্বীকৃতি হয়নি। এখন আমার খেয়াল হলো যদি একতাবদ্ধ হয়ে স্বীকৃতি নেয়া যায় তাহলে অনেক ভালো হয়। এখনো সময় আছে, দুই গ্রুপের মাঝে সমন্বয় করে, বা সমন্বয়ের চেষ্টা চালিয়ে স্বীকৃতি আদায় করা উচিত। যদি একতাবদ্ধ হয়ে নেয়া যায় তাহলে আমাদের স্বকীয়তা রক্ষা, সরকারের উপর চাপ প্রয়োগের সুযোগ এবং মজবুত একটি কমিশন গঠন করা সম্ভব হবে। আর যদি বিচ্ছিন্নভাবে নেয়া হয় তাহলে জিনিসটা একটু হালকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
বাংলাদেশ স্বাধীন দেশ। এটা ইন্ডিয়া না। সরকার কি করে ফেলবে না করবে! এই যে একটা ভয় কাজ করে সবার ভেতর। আরে ভাই এটাতো একটা স্বাধীন দেশ। এদেশে কোনো কিছু করতে চাইলে আশা করা যায় সরকার সেটা আমাদের স্বকীয়তা বজায় রেখেই করবে।
মোস্তফা ওয়াদুদ : আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছি। আপনি একটু আগে দুটো গ্রুপের কথা বলছিলেন। তো এ দুটো গ্রুপ দ্বারা আপনি কাকে কাকে বুঝাচ্ছেন?
মাওলানা মুহাম্মদ সালমান : দুটো গ্রুপ বলতে মাওলানা ফরিদউদ্দীন মাসউদ সাহেব, রুহুল আমীন সাহেব এক গ্রুপ। আর একটা গ্রুপ হলো হাটহাজরী হযরত, মাওলানা আব্দুল জব্বার জাহানাবাদী সাহেব। বেফাকে