সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

আদিত্য আনামের দুটি কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

aditta-anam

ইদানিং

দৃষ্টির কেন্দ্রবিন্দুটা যখন জণ্ডিসাক্রান্ত রোগীর মতোন হলুদ হয়ে যায়
কিংবা খোঁড়া পাখিটার মতোন কদাচিৎ আড়াল হয়ে যায় চোরাচালানে,
তখন খুব নিঃশ্বাস নিতে কষ্ট হয় বিশ্বাসের বাইপাসে।
চোখের তারায় একে একে ভিড় জমায়
তুমুল অনাদরে জমতে থাকা বিদেহী শ্রাবণ।
সাত'শকোটি মানুষের ভাসমান জাহাজে
দু'এক ডজন মুখস্তমানুষ ছাড়া বাকিগুলো অজ্ঞাতবৃক্ষদল কিংবা
বিভৎস অরণ্যের মতো লাগে।
জঞ্জাল আর জঙ্গল কাঁধে নিয়ে প্রত্যহ নিক্তি দিয়ে মাপি
গন্তব্যের পথে কুড়িয়ে পাওয়া প্রাপ্তি ও অপ্রাপ্তির নুড়িপাথর।
কে যেন সান্তনার ইস্টিশনে আমাকে নহরধারার জল খাওয়াবে বলে

দু'মিনিট ওয়েটিং রুমে বসিয়ে রেখে
আর কোনোদিন ফিরে না আসার ক্ষুদেবার্তা টেক্সট করে প্রতিট্রেনের হুইসেলে।
অলিখিত আকাশ পথে হাটুরে মেঘদের হেঁটে যাওয়া দেখে

হঠাৎ মনে পড়ে যায়, 'আমি এক পর্যটকপাখির যাত্রাবিরতি সখ্যতা'।

বিষন্নতায় নিমজ্জিত লোকটিকে

তোমার শীতার্ত অঞ্চলে জমে গ্যাছে কয়েক লক্ষ মিলিয়ন হিম।
তোমাকে দেখলেই কেবল মনে পড়ে তোমাদের কথা।
কি দুঃসহ নির্জনতা নিয়ে বেঁচে আছো!
কি নির্মম পাথরের নীচে ফেলে রেখেছো তোমাদের প্র্যাগমেটিক স্বপ্নাবলি।

অথচ, এইসব স্বপ্নেরা একদিন ভীষণ স্বপ্নময়ী ছিলো
মাছের চোখের মতো তোমাদের চোখেরা
একদিন ঝলমল করতো উল্লসিত আনন্দের ইশারায়,
কিন্তু আজ তোমাদের চোখজুড়ে ভেসে ওঠে
স্যাঁতসেঁতে মাটির মতো ঘিনঘিনে নর্দমার প্রতিবিম্ব।

অনন্ত দুঃসপ্নকে ফেলে দিয়ে দু'হাত পাতো
এই নাও মেজাজি গৃষ্মের দুর্দান্ত আলো
উষ্ণতা নাও, উষ্ণতা ছড়াও,
আর বেঁচে থাকার পল্লব গজাও ভগ্নাংশ বৃক্ষের মতো নবরুপে

আরআর