শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

গেল না বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bnpআওয়ার ইসলাম: আমন্ত্রণ পেয়েও আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে অংশ নেয়নি বিএনপি। এর আগে বিষয়টি নিয়ে নানারকম গুঞ্জন শোনা যাচ্ছি। তবে  বিএনপি যোগ না দিলেও এ সম্মেলনে বিদেশি ১১টি রাষ্ট্রের ১৫৫ জন অতিথি উপস্থিত রয়েছেন বলে জানিয়েছেন ড. দিপু মনি।

সম্মেলনের অভ্যর্থনা উপ-কমিটির সদস্য সচিব আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দীপু মনি জানিয়েছেন সম্মেলনে রাশিয়া, চীন, ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, অস্ট্রিয়া, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার অতিথি রয়েছেন।

আওয়ামী লীগের সম্মেলনের দাওয়াত পাওয়ার পর বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের একটি বক্তব্য রাজনৈতিক অঙ্গনে বেশ আগ্রহ তৈরি করে। অনেকে ধারণা করেছিলেন বিএনপি এই সম্মেলনে যোগ দিতে পারে।

দলটির একাধিক নেতা এবং গুলশান কার্যালয় সূত্রের মতে, বেশ কয়েকজন নেতা বেগম খালেদা জিয়াকে আওয়ামী লীগের সম্মেলনে যাওয়ার ব্যাপারে জানতে চান। তখন বেগম জিয়া বলেন, আওয়ামী লীগের সম্মেলনে যেতাম যদি তারা আগে আমাদের সম্মেলনে আসতো। আমরাও তো তাদের আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু তারা তো সেই সংস্কৃতি রক্ষা করেনি। তাদের সম্মেলনে যাওয়ার প্রশ্নই ওঠে না।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ