শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘উচ্চাভিলাষী বাজেট অর্থনীতিকে আরও চাপে ফেলবে: শায়খে চরমোনাই কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের

খালেদা জিয়া নোবেলের দাবিদার, আওয়াজ তুলতে হবে: মুফতি মনির কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সদ্য মারা যাওয়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নোবেল পুরস্কারের দাবিদার বলে মনে করেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী এবং জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসাইন কাসেমী। এজন্য দল থেকে এ ব্যাপারে আওয়াজ ওঠানোর দাবি জানিয়েছেন তিনি।

রোববার (১১ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার পশ্চিম মাসদাইর পাঁচতলা মোড় এলাকায় এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া যে পরিমাণ ত্যাগ স্বীকার ও নির্যাতন সহ্য করেছেন, তার জন্য তিনি আন্তর্জাতিক নোবেল পুরস্কারের দাবিদার। দল থেকে এ বিষয়ে আওয়াজ তুলতে হবে।

হেফাজতে ইসলামের প্রভাবশালী এই নেতা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে খেজুর গাছ মার্কায় ভোট দিলে তা ধানের শীষে যাবে। ধানের শীষ পেলে আমি পাবো, আমি পেলে তারেক রহমান পাবেন। আর তারেক রহমান পেলে বিএনপি সরকার গঠন করবে। তাই সবাইকে খেজুর গাছ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাই।

এসময় ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ জেলা জমিয়ত ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ