শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

আরো ২৩ পদে নাম ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasina1আওয়ার ইসলাম: আওয়ামী লীগের ৮৩ সদস্যের কেন্দ্রীয় কমিটির মধ্যে ২৩ জনের নাম ঘোষণা করা হয়েছে। দলের সভাপতি পদে শেখ হাসিনা পুনর্নির্বাচিত হয়েছেন। প্রথমবারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।

কমিটির ১৯ সদস্যের সভাপতিমণ্ডলীর সদস্যের মধ্যে ১৬ জনের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে সভাপতিমণ্ডলীর সদস্য। ওবায়দুল কাদের আগের কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। সভাপতিমণ্ডলীর বাকি ১৪ জনের মধ্যে আটজন পুরোনো সদস্য। এঁরা হলেন সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, সৈয়দ আশরাফুল ইসলাম, সাহারা খাতুন, মোশাররফ হোসেন। নতুন ছয় সদস্য হলেন নুরুল ইসলাম নাহিদ, আবদুর রাজ্জাক, ফারুক খান, আবদুল মান্নান খান, রমেশ চন্দ্র সেন ও পীযুষ ভট্টাচার্য। বাকি ৩টি পদ ফাঁকা রাখা হয়েছে।

নতুন করে সভাপতিমণ্ডলীর পদে যুক্ত হয়েছেন ছয়জন। বিগত কমিটির সভাপতিমণ্ডলী থেকে বাদ পড়েছেন নূহ আলম লেনিন।

চারটি যুগ্ম সাধারণ সম্পাদক পদের তিনটিতে পুরোনোরাই বহাল আছেন। এঁরা হলেন মাহবুব উল আলম হানিফ, দীপু মনি ও জাহাঙ্গীর কবির নানক। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে আবদুর রহমান।

কোষাধ্যক্ষ পদে আগের এইচ এন আশিকুর রহমানই বহাল আছেন।

আজকের সম্মেলন থেকে জানানো হয়েছে, বাকি ৬০ পদ সভাপতি শেখ হাসিনা সাধারণ সম্পাদক ও সভাপতিমণ্ডলীর সদস্যদের সঙ্গে আলোচনা করে ঠিক করবেন।

http://ourislam24.com/2016/10/23/%E0%A6%B6%E0%A7%87%E0%A6%96-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%93%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%A6%E0%A7%81/

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ