সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

মোদি তিন তালাক নিয়ে রাজনীতি করতে চাচ্ছেন: আল্লামা আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

arshad madaniআফিফ রহমান: তিন তালাক বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী মোদির বক্তব্যের প্রতিক্রিয়ায় জমিয়তে ওলামায়ে হিন্দের প্রধান মাওলানা আরশাদ মাদানী বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে বোঝা যাচ্ছে তিনি বিষয়টা নিয়ে রাজনীতি করতে চাচ্ছেন। আরশাদ মাদানি বলেন, রাজনীতিকদের কাজই রাজনীতি করা, কিন্তু আশ্চর্য হলো, এমন একটি সমস্যা সৃষ্টি করা হচ্ছে যার কোনো অস্তিত্ব ছিলো না।

ইসলাম মেয়েদের পূর্ণ অধিকার নিশ্চিত করেছে উল্লেখ করে আরশাদ মাদানী বলেন, ‘ইসলামে বিধবা ও তালাকপ্রাপ্তাদের বিয়ে করতে উৎসাহিত করা হয়েছে। হিন্দু ধর্ম বিধবা বিয়েকে অভিশপ্ত মনে করে। মেয়েদের উপর যদি এতই দরদ থাকে তাহলে এসব ক্ষেত্রেও মেয়েদের অধিকার দেয়ার দাবিতে আওয়াজ ওঠান।’

তিনি বলেন, মুসলিম মেয়েদের সমান অধিকার দেয়ার বাহানায় সরকার আসলে মুসলিম ব্যক্তিগত আইনে হস্তক্ষেপ করতে চাচ্ছে। তিন তালাককে আলোচনায় আনা হলেও সরকার এরপর সব ব্যাপারেই হস্তক্ষেপ করবে বলেও তিনি সতর্ক করেন।

সূত্র: রোজনামা খবরিন

এফএফ

আরও পড়ুন...

http://ourislam24.com/2016/10/24/%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ