শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম

জয় ভবিষ্যৎ নেতা : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

164694_177আওয়ার ইসলাম : আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতা, এজন্য তাকে এখনই কোনো সাংগঠনিক পদে রাখা হয়নি।

আজ বুধবার সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে নবনির্বাচিত সম্পাদকমণ্ডলীর প্রথম সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানিয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি দলের গঠনতন্ত্রে কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদকের সংখ্যা সর্বোচ্চ এক শ'টি করার যে বিধান রয়েছে, আমরা এর বাইরে যাবো না। এই কমিটির সদস্য সংখ্যা এক শ'র মধ্যে সীমাবদ্ধ থাকবে।
বৈঠকে ৩ নভেম্বর জেলহত্যা দিবসের কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের।

তিনি জানান, ‘৩ নভেম্বর সকালে বনানী কবরস্থানে জাতীয় নেতাদের কবরে শ্রদ্ধা নিবেদন এবং বিকেলে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।’

এছাড়া, রাজশাহীতেও জেলহত্যা দিবসের পৃথক কর্মসূচি পালন করা হবে বলেও তিনি জানান।

জেলহত্যা দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচির গ্রহণ করেছে আওয়ামী লীগ। আগামী ৩ নভেম্বর জেলহত্যা ও জাতীয় চারনেতা হত্যা দিবস।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ