[caption id="attachment_14906" align="alignleft" width="478"]
ফাইল ফটো[/caption]
আব্দুল্লাহ আল ফারুক: গতকাল ২৭ অক্টোবর বৃহস্পতিবার বাদ মাগরিব মধ্যবাড্ডার কিতাবমেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো মোড়ক উন্মোচনের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। বৃষ্টিমুখর সন্ধ্যায় প্রবীণ-নবীন লেখকদের সমাগমে মুখরিত হয়ে ওঠে প্রাণের কিতাবমেলা। নতুন নতুন বইয়ের সুঘ্রাণ আর প্রিয় লেখকদের এক মঞ্চে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে তরুণ পাঠকসমাজ। লেখক, প্রকাশক ও পাঠকদের এই মেলবন্ধনে অনুষ্ঠানের মঞ্চটি পরিণত হয়ে একঝাক তারকায় শোভিত আকাশ।
গতকাল ছিল মেলার সমাপনী দিন। মাকতাবাতুল আযহারের উদ্যোগে গত ১৩ অক্টোবর বৃহস্পতিবার থেকে মধ্যবাড্ডার আদর্শনগর, মোল্লাপাড়া প্রাঙ্গনে শুরু হয় বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামি বইয়ের মেলা। বিদেশী পাঁচ হাজার আইটেমের কিতাবের সঙ্গে বাংলা ভাষায় রচিত এক হাজার কিতাবের সমারোহে এতো দিন কিতাবমেলা ছিল আগত দর্শনার্থী ও বইপ্রেমী পাঠকদের আগমনে মুখর। বিশেষত ছুটির দিনগুলোতে দেখা গেছে ক্রেতা ও বইপ্রেমীদের উপচে পড়া ভিড়।
মোড়ক উন্মোচনের দ্বিতীয় অনুষ্ঠানে মোট ২৮ টি বইয়ের মোড়ক উন্মোচন হয়। মাকতাবাতুল আযহার এদিন ৫ টি নতুন বই বাজারে এনেছে। বইগুলো হলো, শিশুতোষ গল্পকার ইয়াহইয়া ইউসুফ নদভীর ‘ফিলিস্তিনের পাথরশিশু’, আল কাউসার পত্রিকার নির্বাহী সম্পাদক শরীফ মুহাম্মদের ‘আল্লাহর পথের ঠিকানা’ ও ‘পত্রিকায় লেখালেখি : প্রস্তুতি ও কলাকৌশল’, আবদুল্লাহ আল ফারুকের অনুবাদকর্ম ‘দাম্পত্য জীবন কখন সুখময় হয়’ ও যশোরের মাইকেল মধুসুদন দত্ত কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক প্রফেসর হামিদুল ইসলামের ‘দু‘আর ভা-ার’।
মাকতাবাতুল ইসলাম এ দিন তিনটি নতুন বই মেলায় এনেছে। আবুল হাসান আলী নদভী রহ.-এর ‘ছোটদের সীরাতুন্নবী’, রাইহান খাইরুল্লাহর অনুবাদকর্ম ‘কেয়ামত’ ও মাসুম আবদুল্লাহর ‘গুনাহ ও তাওবা’।
মাকতাবাতুল হেরার প্রকাশনায় সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. রচিত ও আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী রহ. অনূদিত ১০ টি বইয়ের মোড়ক উন্মোচন হয়। এর বাইরে মেলা উপলক্ষ্যে তারা আরও ১০টি বই এনেছে। বইগুলো হলো, তাকী উসমানীর ‘অমুসলিমদের প্রতি ইসলামের উদারতা, আরবলেখক আরেফীর ‘পরকাল, ড. ইকবাল কিলানীর ‘এই সেই লেলিহান আগুন, আবদুল্লাহ আল মাসঊদের ‘নাস্à¦