পলাশ রহমান
গত ১২ অক্টোবর, পত্রিকায় একটা খবর পড়ে হা হয়ে গেলাম। খুলনার একটি নামকরা প্রাইভেট মেডিকেল কলেজসহ কয়েকটি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ওষুধের দোকানে প্রশাসন অভিযান চালিয়েছে। বিভিন্ন সময়ে রোগীদের অভিযোগের ভিত্তিতে চালানো ওই অভিযানে প্রশাসনের সদস্যরা ডা. গাজী মিজানের মেডিকেল কলেজ (সার্জিক্যাল ক্লিনিক) থেকে ২৩ ব্যাগ মেয়াদোত্তীর্ণ রক্ত ও রি-এজেন্টসহ (প্যাথলজি পরীক্ষার কেমিক্যাল) বিপুল পরিমাণে ভেজাল ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পেয়েছে। অভিযানে বেরিয়ে এসেছে বিশেষজ্ঞ চিকিৎসকের পরিবর্তে টেকনিশিয়ানদের স্বাক্ষর করা প্যাথলজি রিপোর্ট এবং অকারণে আইসিইউতে রোগীদের আটকে রেখে বেশি টাকা আদায়ের সত্যতা।
অভিযানের একদিন পর বেসরকারি ডাক্তার এবং সংশ্লিষ্টদের সমিতি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনার্স অ্যাসোসিয়েশন (বিপিএমপিএ), বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক ও নার্স অ্যাসোসিয়েশন (বিপিসিডিওএ) এবং বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন (বিসিডিএস) খুলনায় দুই দিনের ধর্মঘট ডাক দেয়। তারা বেসরকারি সকল হাসপাতাল, ক্লিনিক, ডাক্তারখানা, ডায়াগনস্টিক সেন্টার এবং ওষুধের দোকান বন্ধ রেখে প্রশাসনের অভিযান এবং পচা রক্ত, ভেজাল ওষুধ উদ্ধারের প্রতিবাদ জানায়।
দুই দিনের ধর্মঘট শেষে অ্যাসোসিয়েশনগুলোর নেতারা একটি সংবাদ সম্মেলন করেন। মজার ব্যাপার হলো ওই সংবাদ সম্মেলনে তারা প্রশাসনের অভিযানের বিরোধিতা করলেও অভিযানে বেরিয়ে আসা বিষয়গুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সাংবাদিকদের প্রশ্নবাণে ডাক্তার নেতারা স্বীকার করতে বাধ্য হন, তারা ডা. মিজানের পক্ষে দালালি করতে আসেননি। তারা বলতে এসেছেন, রাষ্ট্রায়ত্ত হাসপাতালগুলোয় আরও ব্যাপকহারে রোগীদের অধিকার ক্ষুণ্ন করা হয়, কিন্তু সেখানে প্রশাসন কোনো অভিযান চালায় না। কোনো প্রতিকার হয় না। প্রশাসনের অভিযান শুধু প্রাইভেট প্রতিষ্ঠানগুলোয়, কেন? তারা অভিযোগ করে বলেন, ভেজালবিরোধী অভিযানের নামে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ওষুধের দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত যে দণ্ড, জরিমানা দিয়েছে তা ভোক্তা আইন মেনে করা হয়নি।
উল্লেখ্য, গাজী মেডিকেল কলেজে অভিযানের পর প্রশাসন ডা. মিজানসহ ৫ জনকে গ্রেফতার করে। পরে ১০ লাখ টাকা জরিমানায় তাদের ছেড়ে দেয়। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানেও বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়। সংবাদ সম্মেলনে যখন সাংবাদিকরা প্রশ্নের পর প্রশ্ন করতে থাকেন তখন বিএমএ খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলম বলেন, গাজী মেডিকেল কলেজ হাসà¦