বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

নাজিরহাট পুরাতন সেতু, সেতু নয় যেনো পুলসিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ, ফটিকছড়ি থেকে
unnamedউত্তর চট্টগ্রামের বৃহত্তম উপজেলা ফটিকছড়ি। উপজেলার নাজিরহাট বাজারের পশ্চিমে হালদা নদীর উপর দিয়ে পুরাতন সেতুটি সংযোগ করেছে উপজেলার ভুজপুর-ফটিকছড়ি থানাদ্বয় এবং হাটহাজারী উপজেলাকে। সেতুতে ওঠার মুখে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্দেশনাফলক (সাইনবোর্ড)—‘সাবধান। ঝুঁকিপূর্ণ সেতু। ভারী যানবাহন চলাচল নিষেধ।’ চট্টগ্রাম-নাজিরহাট-রামগড় সড়কের ফটিকছড়ির নাজিরহাট বাজারের সেতুটির বেহাল দশা দীর্ঘদিন ধরে। একেবারে জরাজীর্ণ হয়ে পড়েছে অবকাঠামো। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে লোকজন।
সরেজমিনে দেখা গেছে, মরিচা ধরছে রেলিংয়ে। পিলারগুলো নড়বড়ে হয়ে গেছে, এমনকি সিএনজি ও অটোরিকশা চলাচলের সময়ও সেতু দোলে উঠে। তার পরও এ সেতু দিয়ে দিনে কয়েক'শ যানবাহন চলাচল করে বলে জানান স্থানীয় লোকজন। সওজ ফটিকছড়ি কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৩৭ সালে ৪৫০ ফুট দৈর্ঘ্যের এ সেতুটি নির্মাণ করা হয়। তখন থেকে পাঁচ টনের বেশি ধারণক্ষমতাসম্পন্ন এ সেতু দিয়ে প্রতিদিন কয়েক শ যানবাহন চলাচল করত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাক হানাদারদের বোমার আঘাতে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। তখন সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তী সময়ে সেতুটি সংস্কার করা হয়।
সেতু দিয়ে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার চালক আবুল কালাম জানান, বিকল্প সড়ক দূরে হওয়ায় ঝুঁকি নিয়ে প্রতিদিন কয়েক শ যানবাহন এ সেতুর ওপর দিয়ে চলাচল করছে। নাজিরহাট বাজারে সহজে যাতায়াতের জন্য সেতুটির পাশে আরেকটি সেতু দরকার।
চাঁদের গাড়ির চালক নজরুল ইসলাম বলেন, ‘সেতুর ওপরে মালবোঝাই গাড়ি উঠলেই এটি দোলনার মতো দুলতে থাকে। তখন দোয়া-দরুদ পড়তে থাকি।’
unnamed-1
নাজিরহাট ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলার হাজার হাজার শিক্ষার্থী এ সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করে। ঝুঁকি জেনেও তারা এ পথে চলাচল করছে। কারণ, বিকল্প কোনো পথ নেই। সওজ ফটিকছড়ি কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী শফিউল্লাহ খান আওয়ার ইসলামকে বলেন, সেতুটির দুরবস্থার কথা জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে, তবে এটি সংস্কারের কোনো পরিকল্পনা আপাতত নেই।
ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম বাবু জানান, এ সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এখানে আরেকটি সেতু নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে। ফটিকছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান, আওয়ামিলীগ নেতা এ টি এম পেয়ারুল ইসলাম জানাà