শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

পর্নোগ্রাফির ভূতকে তাড়ানো দরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শান্তা মারিয়া

no-pornহাসপাতালেও রেহাই নেই। পপুলার ডায়াগনস্টিক সেন্টারের টয়লেটে এক নারীর ছবি তোলার চেষ্টা করছিল ওই প্রতিষ্ঠানেরই এক কর্মচারী। পাশের টয়লেট থেকে মোবাইল দিয়ে নারীর ছবি ভিডিও করার চেষ্টা করছিল লোকটি। নারীর চিৎকারে আশপাশের লোকজন তাকে ধরে। পরে পর্নোগ্রাফি আইনে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত কর্মচারী সুমন জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে অনেক দিন ধরেই এই কাজ করছে। ডায়াগনস্টিক সেন্টারের টয়লেট ব্যবহারকারী নারীদের  দৃশ্য সে গোপনে মোবাইলে ধারণ করতো। পরে সেটা ম্যাসেঞ্জারে বন্ধুদের সঙ্গে শেয়ার করতো। কতখানি বিকৃত মানসিকতা হলে এই জঘন্য অপরাধ করা সম্ভব!

এর আগেও বিউটি পার্লার এবং পোশাকের দোকানে গোপনে ক্যামেরা দিয়ে দৃশ্য ধারণের অভিযোগ উঠেছিল। তার মানে সুমন একা নয়। এমন বিকৃত মানসিকতার মানুষ সমাজে আরও অনেক রয়েছে। যারা পর্নোগ্রাফি ধারণ করে বিকৃত আনন্দ পাচ্ছে। পর্নোগ্রাফির ভাইরাস যে কীভাবে ছড়াচ্ছে, তা ভাবলে আতঙ্ক জাগে। যে কোনো অফিসের পিসিতে ব্রাউজ হিস্ট্রি চেক করলে দেখবেন সেখানে কেউ না কেউ পর্নো দেখেছে। স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে সব শ্রেণি-পেশার লোক মোবাইলে এসব দেখছে। কেউ কেউ আবার দেখেও সন্তুষ্ট হচ্ছে না। নিজেরাও ভিডিও তোলার চেষ্টা করছে।

সমাজটার মাথা খারাপ হয়ে যাচ্ছে পর্নোগ্রাফি নামের এক অতি কুৎসিত নেশায়। যে কোনো স্থানে, যে কোনো জায়গায় অশালীন ছবি তোলার হিড়িক পড়েছে যেন। প্রখ্যাত লেখক নীরোদচন্দ্র চৌধুরী তার ‘বাঙালি জীবনে রমণী’ বইতে লিখেছিলেন প্রথম যখন বাঙালি পুরুষের হাতে ক্যামেরা আসে, বিশেষ করে পাড়ার বখাটে ছেলে-ছোকরার হাতে যখন ক্যামেরা যায়, তখন নারীর ছবি তোলার দিকেই ছিল তাদের মূল ঝোঁক। এই ছবি তোলার মাধ্যমে অনেক নারী হয়রানির শিকার হয়েছেন সে সময়। ছবি দিয়ে ব্ল্যাকমেইল করার মতো ঘটনাও ঘটেছে। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বাঙালির হাতে ক্যামেরাযুক্ত মোবাইল আসার পর। এবং এখন আর নিছক হয়রানি নয়, এটা পরিণত হয়েছে গুরুতর অপরাধে।

রাস্তাঘাটে, বাসে, হাটে-বাজারে যদি কোনো নারী একটু অসতর্ক থাকেন বা তাদের ওড়না বা আঁচল একটু সরে যায় বা কোনোভাবে তার দেহের কোনো অংশ দেখা যায় -সেটাও মোবাইলে ধারণ করছে এক শ্রেণির বিকৃত রুচির পুরুষ। শুধু তাই নয়, সেই ভিডিও ইন্টারনেটের বিশেষ কতগুলো পর্নোসাইটে তারা ছড়িয়ে দিচ্ছে। আবার নারীকে ধর্ষণ করার দৃশ্য মোবাইলে ভিডিও করে সেটার মাধ্à¦