বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

’বাংলাদেশি হজ এজেন্সিগুলোর মুনাফা অর্জনের গলাকাটা মানসিকতা বরাবরই লজ্জাজনক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hajj-picআওয়ার ইসলাম: হজ্ব এজেন্সিগুলোর অবহেলা ও বাণিজ্যিক মানসিকতা বরাবরই হাজীদেরকে অতিষ্ঠ করে তুলছে। হজ্ব এজেন্সিগুলোর বিরুদ্ধে অতিমুনাফা, প্রতারণা ও সেবার মান না থাকায় যার পর নাই কষ্ট করতে হয় হাজীদের। ইতিমধ্যেই ২০১৭ সনের হজ্বযাত্রীদের নিবন্ধনের প্রক্রিয়া নিয়ে মাঠে নেমেছে হজ্ব এজেন্সিগুলো। এ বিষয়ে কথা হয় কয়েকজন হজ্বসেবী এজেন্সি মালিকের সাথে। কথা বলেছেন আবিদ আনাম।

আওয়ার ইসলামের কাছে  হজ সেবা উন্নয়নের জন্য ৫টি পরামর্শ

মাওলানা সেলিম হোসাইন আজাদী, সত্ত্বাধিকারী, এম সেতারা ইন্টারন্যাশনাল।

হজ্ব এজেন্সির অধিকাংশ মালিকরা হজ্বসেবাকে সাধারণ ব্যবসার মতই মনে করে। অথচ হজ সেবা ইসলাম ধর্মে স্বীকৃত একটি ইবাদত। মক্কা মদিনায় আসা মুসলিম দেশের হজ্ব সেবকদের দেখেছি তারা কতটা আন্তরিকতার সাথে হাজীদের সেবা করে থাকেন।

হজের মানের ব্যাপারে যা করতে হবে তিন পক্ষেরই সমান প্রচেষ্টা করতে হবে। হজ্ব সেবার মান উন্নয়ন করতে মাওলানা সেলিম হোসাইন আজাদী বলেন, হজ্ব মন্ত্রণালয় হজ্বমালিক সমিতি হাব এবং এজেন্সিগুলোর সব আন্তরিকতা লাগবে। তিনি ধোঁকা প্রতারণার হাত থেকে হাজীদের বাঁচানোর জন্য  সরকারকে কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

এক. হজ্ব প্যাকেজ ঘোষণা করতে দেরি না করা। যত দ্রুত সম্ভব হজ্বের প্যাকেজ ঘোষণা করে এজেন্সি মালিকদেরকে কাজ করার সুযোগ করে দেয়া।

দুই. প্যাকেজের পুরো টাকা নিবন্ধনের পর এজেন্সি মালিকের একাউন্টে জমা দেয়া। এবং হজযাত্রীর জমাকৃত টাকা যাতে এজেন্সি মালিকরা অন্য কাজে ব্যবহার করতে না পারে সেজন্য মন্ত্রণালয় দায়িত্বগ্রহণ করা। ব্যাংকগুলোর সাথে মন্ত্রণালয় একটি চুক্তি সম্পন্ন করা।

তিন. আমাদের আইটি ব্যবস্থা এবং অনলাইন নিবন্ধন প্রক্রিয়া খুবই দুর্বল। সরকারকে অনুরোধ করবো আইটিতে প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ জনবল গড়ে তোলার ব্যবস্থা করা।

চার. নিবন্ধনের জন্য সারা বছর মন্ত্রণালয়ের সাইট উন্মুক্ত রাখা। নির্ধারিত কোটা শেষ হয়ে গেলে পরবর্তী বছরের জন্য নিবন্ধন শুরু হবে এই পথও খোলা রাখা। না হয় অনলাইনে পারদর্শীরা নিবন্ধন প্রক্রিয়ায় অন্à¦