সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

ইসলামের বিজয়ের জন্য তৃণমূল জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে: মাওলানা ফারুকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

maulana-faruqi2

মাওলানা শহীদুল ইসলাম ফারুকী। আলেম, লেখক, গবেষক ও সমাজ পরিবর্তনের নেশায় ডুবে থাকা এক ব্যক্তি। ছাত্র জীবন থেকেই যিনি ভাবছেন সমাজ নিয়ে। মুসলিম উম্মাহর কাছে ইসলামের আধুনিক চিন্তার প্রসার ও হজরত আলী মিয়া নদভীর চেতনা মানুষের কাছে ছড়িয়ে দিতে কাজ করছেন নিরলস। কওমি মাদরাসার সর্বোচ্চ ডিগ্রি লাভের পর দারুল উলুম দেওবন্দ ও লখনৌ হয়ে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নিয়েছেন। বর্তমানে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষণায় লিপ্ত রয়েছে। অধ্যপনাও করছেন সেখানকার এক বিশ্ববিদ্যালয়ে। থেমে নেই দেশ ও এলাকা উন্নয়নের কাজেও। ‍কুষ্টিয়া উন্নয়ন ফাউন্ডেশনের ব্যানারে করছেন সমাজসেবা আর রিসালাতুল ইনসানিয়া বাংলাদেশের ব্যানারে ইসলাম, মানবতা ও শিক্ষার প্রসারে অবিরাম কাজ করেছে চলেছেন।স্বপ্নজয়ী এ তরুণের দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক রোকন রাইয়ান

আওয়ার ইসলাম: আপনার শিক্ষাজীবনের প্রাথমিক অবস্থা থেকে শেষ পর্যন্ত জানতে চাই?
মাওলানা ফারুকী: পারিবারিকভাবে আমার লেখাপড়ার হাতেখড়ি। এরপর প্রথম শ্রেনি থেকে তৃতীয় পর্যন্ত গ্রামের প্রাইমারি স্কুলে পড়াশুনা করি। আপাতত তৃতীয় শ্রেণি পর্যন্তই স্কুলে লেখাপড়া করি। এরপর আব্বা-আমার আগ্রহে মাদরাসায় ভর্তি হই। পাশের গ্রামের স্বরূপদহ দারুল উলূম ইসলামিয়া মাদারাসায় নূরানী পদ্ধতিতে মকতব থেকে কুরআনুল কারীমের নাজেরা সমাপ্ত করি। উল্লেখ্য, এই মাদরাসার আমিই সর্বপ্রথম ছাত্র ছিলাম এবং আমার সর্বপ্রথম উস্তাজ ছিলেন মাওলানা আব্দুল্লাহ ওমর ফারুক। তিনি এই মাদরাসার প্রতিষ্ঠাতা ছিলেন। তারপর হুজুরের নির্দেশনায় চলে আসি রাজধানী ঢাকায়। সেখানে উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. প্রতিষ্ঠিত মোহাম্মদপুরস্থ ঐতিহ্যবাহী আরবী বিশ্ববিদ্যালয় ‘জামিআ রাহমানিয়া আরাবিয়ায়’ ‘তাহফীযুল কুরআন’ থেকে শুরু করে ‘সানুভিয়া উল্ইয়া’ (উচ্চ মাধ্যমিক) পর্যন্ত লেখাপড়া করি। এরপর উচ্চ শিক্ষার জন্য চলে যাই বিশ্ববিখ্যাত ইসলামি বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দ, ভারত-এ। সেখানে জালালাইন, মিশকাত ও তাকমিল ফিল হাদিস সমাপ্ত করি। এরপর ভারতে আরেক বিখ্যাত আরবি বিশ্ববিদ্যালয় দারুল উলূম নদওয়াতুল উলামা, লখনৌ ‘আরবি ভাষা ও সাহিত্য’ নিয়ে উচ্চতর লেখাপড়া করি। পরবর্তীতে ঢাকার দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স) ও এমএ (দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ) এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার দাওয়