বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ গুলিতে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kumilla2কুমিল্লা প্রতিনিধি: পূর্ব শত্রুতার জের ধরে কুমিল্লার দা‌উদকান্দি উপজেলায় গুলিতে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনির হোসেন ও তার সহযোগী গাড়িচালক মহিউদ্দিন নিহত হয়েছেন।

এ ঘটনায় অলী হাসান নামে একব্যক্তি গুলিবিদ্ধসহ আহত হয়েছেন চারজন। মঙ্গলবার (০৮ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় গুলির ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে দু’জনকেই মৃত ঘোষণা করেন।

নিহত মনির হোসেন দাউদকান্দি উপজেলার ৮নং জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্ববায়ক। গুলিবিদ্ধ অলী হাসান বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। আহত চারজনের মধ্যে তিনজনই ঢামেক হাসপাত‍ালে চিকিৎসা নিচ্ছেন।

আরআর