সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

মালিকের কবরে ১বছর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ বিন রফিক:

শুধু মানুষের সাথে প্রাণীর কেনো, প্রাণীর সাথে মানুষের সম্পর্কের দাস্তান ও কাহানি কিন্তু কম  পুরনো নয়। এবার প্রমাণ মিললো একটু ভিন্ন আঙ্গিকে।

ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভা প্রদেশের এক গ্রামে এমন এক বিড়ালের সন্ধান পাওয়া গেছে যে বিগত এক বছর ধরে আপন মালিকের প্রতীক্ষায় তার কবর শিয়রে বসে আপন মনিবের ফেরার অপেক্ষা করে চলেছে।

আবু কিন্দারী নামের এক ব্যক্তি বিগত একবছর আগে ইন্তিকাল করেছিলো। তাকে দাফন করার পর থেকে আজ পর্যন্ত তার পালিত বিড়াল কবরের পাশে বসে মালিকের ফেরার অপেক্ষায় বসে কেবল প্রহর গুনে চলেছে। শুধু তাই নয় দিন-রাত সারাটা বেলা কবরের পাশে বসে থাকে এবং সেখানেই রাত যাপন করে।

মালিকের প্রতি বিড়ালের এই অনুরাগ ও প্রেম নিবেদনের ঘটনায় অ্যাটনো নামে ২৮ বছরের এক তরুণকে খুব নাড়া দেয়। সে বিড়ালকে কাছে টানার চেষ্টা করে। সে বিড়ালকে খাবার দেওয়ার পাশাপাশি তার জন্য নিজের ঘরে বিশেষ যত্ন নেয়। কিন্তু বিড়াল তরুণের ঘরে গিয়ে খাবার খেয়ে শেষ না করতেই পুনরায় মালিকের কবরে ধারে গিয়ে বসে পড়ে। এবং সেখানেই রাত যাপন করতে শুরু করে।

এর আগেও গত মাসে মানুষের সাথে প্রাণীর সম্পর্কেরে এক দাস্তান থাইল্যান্ডে দেখা মেলে। সেখানে জাওলং নামের এক পালিত কুকুর এক বছর পর্যন্ত আপন প্রভূর অপেক্ষায় সড়কের কিনারায় ঘুরেফিরে বেড়াচ্ছিলো। কিন্তু ২৫ সেপ্টেম্বর গাড়ি দূর্ঘটনায় কুকুরটি মারা যায়।

সূত্র: ডেইলি আজ ডটকম

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ