শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সড়ক দুর্ঘটনায় নিহত অাবু সুফিয়ানের পরিবারকে অনুদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমদাদ ফয়েজী; সিলেট

jamiat_uropসড়ক দুর্ঘটনায় নিহত ছাত্র জমিয়ত বাংলাদেশের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রূপসপুর গ্রামের মাওলানা আবু সুফিয়ান নিজামসহ ৮ জনের পরিবারকে জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ এর পক্ষ থেকে ৫ লক্ষ ৭ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

গতকাল ১০ নভেম্বর নিহতদের গ্রাম সংলগ্ন বন্দরবাজারে আনুষ্টানিকভাবে তাদের হাতে অনুদানের অর্থ তুলে দেয়া হয়।

কমলগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি শায়খুল হাদীস মাওলানা আব্দুল মালিক রূপসপুরীর সভাপতিত্বে এবং মৌলভীবাজার জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ তৈয়বুর রহমান ও কমলগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আহমদ শিহাব এর যৌথ পরিচালনায় আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের ব্যবস্থাপক মাওলানা আব্দুল হাফিজ শমসেরনগরী।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি ও সিলেট জেলা সভাপতি আঙ্গুরা মোহাম্মদপুর মাদরাসার মুহতামিম মাওলানা শায়খ জিয়া উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, সহকারী মহাসচিব মাওলানা শায়খ আব্দুল বাছির, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মাওলানা ফয়যুল হাসান খাদিমানী, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মুফতী নাসির উদ্দিন খান, কেন্দ্রীয় সদস্য ও মৌলভীবাজার জেলা যুগ্ম আহবায়ক মাওলানা জামিল আহমদ আনসারী, সিলেট জেলা সহ সভাপতি আলহাজ শামসুদ্দিন বানিগ্রামী, ইউরোপ জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহফুজ আহমদ, সিলেট মহানগরের সহ সাধারণ সম্পাদক মাওলানা আলী নূর, সহ সভাপতি মাওলানা সাইফুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর যুব জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক মুফতী আম্মার আহমদ বারকোটী, মৌলভীবাজার জেলা জমিয়তের সাবেক সহ সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল হক, কমলগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক সুলেমান আহমদ তালুকদার, যুব জমিয়তের কেন্দ্রীয় সদস্য মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা মাহমুদুল হাসান, স্থানীয় ইউপি মেম্বার হাজী আলাউদ্দিন, সাবেক মেম্বার ফারুক আহমদ, মাষ্টার নাজমুল ইসলাম, মৌলভীজার সদর উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পà