সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

পার্কে শিক্ষার্থীদের ডেটিং বন্ধে পুলিশের অভিযান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

parkআওয়ার ইসলাম: শিক্ষার্থীদের ডেটিং বন্ধ করতে বিশেষ অভিযান শুরু করেছে ময়মনসিংহের পুলিশ। ক্লাস ফাঁকি দিয়ে ঘোরাঘুরি ও ডেটিং মাত্রাতিরিক্ত পরিমাণে বেড়ে যাওয়ায় এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের নদীর পাড়, পার্ক বা শহরের অন্যান্য স্থানে যুগল অবস্থায় ঘোরাঘুরি ও ডেটিংয়ের বিরুদ্ধে সর্বত্র সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ।

ব্র্রহ্মপুত্র নদ ছোঁয়া শত বছরের প্রাচীন সাহেব কোয়ার্টার পার্কটিকে সম্প্রতি আধুনিকায়ন করে পরিকল্পিতভাবে ঢেলে সাজিয়েছেন ময়মসনসিংহ পৌর মেয়র ইকরামূল হক টিটু। বর্তমানে পার্কটির নামকরণ করা হয়েছে ‘জয়নুল উদ্যান’। শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা ও বৈশাখী মঞ্চ এ পার্কের স্বকীয় বৈশিষ্ট্য।

ঐতিহাসিক সার্কিট হাউজ সংলগ্ন পার্কটিতে অনেকেই সপরিবারে ঘুরতে যান। সম্প্রতি মনোরম এই পার্কে সকাল থেকে বিকেল পর্যন্ত ক্লাস ফাঁকি দিয়ে স্কুল-কলেজের ড্রেস পরা শিক্ষার্থীদের উপস্থিতি অনেক বেড়ে গেছে। পার্কটি প্রেমিক যুগলদের এক অভয়ারণ্যে পরিণত হয়েছে। ফলে বিষয়টি শিক্ষক ও অভিভাবকদের দারুণ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু বসে থাকা বা গল্প করা নয় শিক্ষার্থীদের অনেকেই অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। এ কারণে পার্কে সব বয়সীদের নির্মল বিনোদনের পরিবেশ বিনষ্ট হচ্ছে।

জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের নির্দেশে নারী পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে সকাল থেকে দুপুর নাগাদ উদ্যান ঘুরে ঘুরে এসব প্রেমিক যুগলের সঙ্গে কথা বলেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম। সতর্ক করে দেয়ার পাশাপাশি ডেটিংয়ের উদ্দেশ্যে উদ্যানে যেতে নিষেধ করা হচ্ছে তাদের। এরপরও আপত্তিকর অবস্থায় অবাধ বিচরণ বন্ধ না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিচ্ছেন তিনি।

অশ্লীলতায় মেতে ওঠা তরুণ-তরুণীদের পার্কে প্রবেশ ঠেকাতে এবং আধুনিকতার নামে অনৈতিক কর্মকাণ্ড বন্ধের উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। পার্কে সুস্থ ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে নিবিড় মনিটরিংও করছে পুলিশ। পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে পার্কে আসা সাধারণ দর্শনার্থীরা।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘স্কুল-কলেজ পালিয়ে জয়নুল উদ্যানে ডেটিং করে তরুণ-তরুণীরা। আমরা তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছি পার্কে কোনো অà¦