বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইসলামী টাওয়ারে নামাজের ব্যবস্থা নেই; বিরক্ত ক্রেতা বিক্রেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওয়ালি উল্লাহ সিরাজ

islami_towar‘এটা ইসলামী টাওয়ার। সারা বাংলাদেশে ইসলামি বই এখান থেকেই বিলি হয়। অথচ এখানে একটা নির্ধারিত নামাজের স্থান নেই এবং অজুরও খুব ভালো একটা ব্যবস্থা নেই। বিষয়টা ভাবতেই খারাপ লাগে। আমি মাঝে মাঝেই ইসলামি বিভিন্ন বই কেনার জন্য এখানে আসি। কিন্তু নামাজের ব্যবস্থার এই অনিয়ম আমাকে ভীষণ মর্মাহত করে।’ বাংলা বাজারের ইসলামী টাওয়ার নিয়ে এমই বলছিলেন এশিয়া ইউনিভার্সিটির মনজুর আহসান নামের একজন শিক্ষার্থী।

ফরিদাবাদ মাদরাসার আল-আমিন নামের আরেক শিক্ষার্থী বলেন, এখানে বই কিতাব কিনতে আসা বেশিরভাগই কওমি’র ছাত্র শিক্ষক। এখানে নামাজের এতো অব্যবস্থাপনা সত্যিই হতাশাজনক।

বাংলা বাজারের ইসলামী টাওয়ার। সারা দেশে সকল ইসলামি বই কিতাব এখান থেকেই সেল হয়। ভেতরে ঢোকার পর গন্ধ আসবে আতরের। টুুপি পাঞ্চাবিতে মনে হবে কোনো সম্মেলন বুঝি অনুষ্ঠিত হবে আজ। কিন্তু এটা শুধু একদিনের নয়, এখানকার প্রতিদিনের চিত্র।

২০০৪/০৫ সালের দিকে আনুষ্ঠানিকভাবে এই টাওয়ারের যাত্রা শুরু। টাওয়ারের বেশিরভাগ ব্যবসায়ীই হচ্ছেন কওমি পড়ুয়া। ইসলামি বই কিতাব সংগ্রহের একটি নির্ভরযোগ্য স্থান হয়ে গেছে এই ইসলামী টাওয়ার। সুনাম ছড়িয়েছে সারা দেশে। তবে এখানে এলে ক্রেতাদের যে ভোগান্তিতে পড়তে হয় তা হলো মসজিদ। আশে পাশে কয়েকশ গজের মধ্যে কোনো মসজিদ নেই। থাকলেও এখানকার যে অলিগলি সেটার ভেতর নতুন ক্রেতাদের মসজিদ খোঁজা মানে পুকুরে সুই খোঁজা। আর আজকাল অধিকাংশ বড় বিল্ডিংয়েই যেখানে নামাজের জন্য আলাদা রুমের ব্যবস্থা রয়েছে সেখানে ইসলামী টাওয়ারে এমনটি না থাকা বিস্ময়েরই সৃষ্টি করে। এ কারণেই ইসলামী টাওয়ার হিসেবে একটি নামাজের জন্য আলাদা রুমের দাবি হয়ে উঠেছে ক্রেতা বিক্রেতা সবার।

খোঁজ নিয়ে জানা যায়, নামাজের সময় হলে বিল্ডিংয়ের ফ্লোরেই চিপা গলিতে পাটি বিছিয়ে নামাজ আদায় করেন সবাই। যারা এই জামাতে নামাজ ধরতে পারেন না তাদের আর নামাজ পড়ার সুযোগ থাকে না।

এই বিষয়ে মাকতাবাতুল হেরার  মুফতি হাবিবুল্লাহ মেসবাহ আওয়ার ইসলামকে বলেন, নামাজের জন্য নির্ধারিত স্থান না থাকাটা আমাদের জন্য একটা বড় দুঃখের বিষয়। আমাদের পাশের কম্পিউটারের একটা মার্কেট আছে, সেখানে দু একজন আমাদের মত ইসলমি লোক থাকত