বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ঢাকার বনানীতে ইসলামী ব্যাংকের ৩০৯তম শাখা উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

309th-banani

আওয়ার ইসলাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩০৯তম শাখা ১৫ নভেম্বর ২০১৬, মঙ্গলবার ঢাকার বনানীতে উদ্বোধন করা হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নান-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম, অডিট কমিটির চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো: আবদুল মাবুদ, পিপিএম, পরিচালক মো: সাইফুল ইসলাম, এফসিএ, এফসিএমএ, মো: জয়নাল আবেদীন ও প্রফেসর ড. মো: সিরাজুল করিম।

স্থানীয় বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) নূর উদ্দিন খান, মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক মো. ইব্রাহিম, সাবেক রাষ্ট্রদূত প্রফেসর ড. নিমচন্দ্র ভৌমিক, বনানী সোসাইটির সাধারণ সম্পাদক শাহ আবুল কাশেম ও এফবিসিসিআই’র স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাজী খুররম আহমেদ। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেভেলপমেন্ট উইং প্রধান মো. মোশাররফ হোসাইন ও ঢাকা নর্থ জোনপ্রধান মো: কাওছার উল আলমসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, কর্র্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিগণ এসময় উপস্থিত ছিলেন।

শাখা উদ্বোধনের প্রাক্কালে ১৪ নভেম্বর ২০১৬, সোমবার ‘ইসলামী ব্যাংক ব্যবস্থার শ্রেষ্ঠত্ব ও সাফল্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান-এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এম. আযীযুল হক এবং বিশেষ অতিথি ছিলেন পরিচালক মো: জয়নাল আবেদীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা নর্থ জোনপ্রধান মো: কাওছার উল আলম। বিষয়ের উপর আলোচনা করেন ইসলামী ব্যাংক শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মোহাম্মদ মানজুরে ইলাহী ও বনানী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মাদ মা‘সুম বিল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মেয়র আনিসুল হক বলেন, ইসলামী ব্যাংক দেশের গন্ডি পেরিয়ে বিশ্বে একটি মডেল ব্যাংকে পরিণত হয়েছে। এ ব্যাংà