পলাশ রহমান
কুরবানির ঈদের একদিন পরে, অর্থাৎ ১৩ সেপ্টেম্বর রোমের পুলিশ হুট করে একটা মসজিদ বন্ধ করে দেয়। এর একদিন পর আরও একটা। এভাবে পরপর তিনটি মসজিদ বন্ধ করে দেয় রোমের পৌর পুলিশ। বলা নেই, কওয়া নেই হঠাৎ করে রোম পুলিশের এমন আচরণে হতবিহ্বল হয়ে পড়েন মসজিদ তিনটির পরিচালনা কমিটি এবং মুসল্লিরা।
তারা আইনি সহায়তার জন্য ছুটে যান ধূমকেতু নামের একটা সংগঠনের কাছে। ওই সংগঠনের আইন উপদেষ্টা নূরে আলম সিদ্দিকী বাচ্চু। তিনি এগিয়ে আসেন আইনি সহায়তা দিতে। বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নেয়ার চেষ্টা করে জানতে পারেন রোমের মসজিদ বা নামাজের ঘরগুলো বন্ধ করার সিদ্ধান্ত শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক। জনাব বাচ্চু মসজিদ কমিটিগুলোকে পরামর্শ দেন