মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

সুলাইমান সাদী’র ৩ কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sulaiman_sadi

ছাই ও ছায়ার বিলাপ

ছাইয়ের কবলে পড়ে প্রার্থণা করেছি ছায়া
ক্রমশ মৃত্যু নেমে এলে যেমন পৃথিবী সন্ধে হয়ে যায়
হৃদয়ের গ্লানিগুলি ছড়িয়ে পড়ে কুয়াশার খেতে
এভাবে জন্ম থেকে মৃত্যু অবধি প্রলম্বিত মৃত্যুছায়া
যেভাবে পুনরুক্তি হয়ে ঝরতে থাকে জন্মের গুড়িগুড়ি ছাই

ও মৃত্যুছায়া জন্মান্তর ছাইয়ের প্রতিভা
একবার ঘুরে দেখো জর্জরিত মাটির প্রতিমা

 

অনুভূতি

অন্ধকারে ঢুকে গেলে অনুভূতি ঘন হয়ে যায়
রাতের ভ্রমণে গাড়ির সবগুলো লাইট অফ থাকলে যেমন লাগে
মেঘঢাকা চাঁদ বৃক্ষসমাহিত শিশু ঘাসেরা
সবাই জানে এ রাতে ডাকাত পড়ে খুব

হঠাৎ নেমে আসা শীতে মাঠের শেয়ালেরা কাঁপছে
সূর্যের অগ্নিচক্ষুমুখে পর্দা নেমেছে
পৃথিবীতে ফিট করা হলো সেন্টারাল এসি
যেখানে যাবেন নিয়ন্ত্রিত রোদ

এমনদিনে কণ্ঠে নামে সুর
দৃষ্টির সীমানা জুড়ে স্বপ্নের হইচই
মনবনে কবিতার রিনিঝিনি তান

 

দুই থেকে সাত

ভাই
নিতাই!
সহসাই
বিধবারাই
কেন হামেশাই
চালিয়ে ওয়াইফাই
বিপাকে হাতরায়?
আমজনতায়
কে পৌঁছায়
সততায়
আমায়
হায় !!

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ