বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

‘কিছু কিছু ব্যক্তি নিজেকে চিবিয়ে জীবনের সবটুকু 'রস' প্রতিষ্ঠানের জন্য ঢেলে দেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শায়েখ আহমাদুল্লাহ
লেখক ও টিভি আলোচক, দাম্মাম সৌদি আরব

ahmadullahসফরে ছিলাম। গাড়িতেই পেয়েছি বেফাক মহাসচিবের মৃত্যুর সংবাদ। বেফাক আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। জীবনে যা পেয়েছি যদি বলি, তার সবটুকুর গোড়াতেই বেফাকের অবদান- তবে খুব বেশি বলা হবে না।

এই বেফাকই আমাকে শিক্ষা জীবনে প্রতিযোগিতা শিখিয়েছে। বেফাকই আমার ক্যারিয়ারের ভীত রচনা করে দিয়েছে। বেফাকই আমাকে স্বপ্ন দেখিয়েছে। আর তাই নির্দ্বিধায় বলা যায়, আমার ওপরে উঠার সিঁড়ি এই বেফাক। সুতরাং আল্লাহর পর 'বেফাক' নামটার প্রতি যে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা আমার রয়েছে তা বলাই বাহুল্য। আর সে কারণে বেফাক এর প্রাণপুরুষতূল্য-নিবেদিতপ্রাণ মহাসচিবের মৃত্যুতে যে কষ্ট পেয়েছি তা অন্য সাধারণ কোন আলেমের মৃত্যুর চেয়ে বেশিই ছিল।আল্লাহ তা'আলা তাঁকে আপন রহমতের চাদরে ঢেকে নিন।

কিছু কিছু ব্যক্তি নিজেকে চিবিয়ে জীবনের সবটুকু 'রস' প্রতিষ্ঠানের জন্য ঢেলে দেন। তাদের থেকে প্রতিষ্ঠানকে পৃথক করা সম্ভব হয় না। মরহুম আবদুল জব্বার রহিমাহুল্লাহ বেফাকের তেমনই এক জীবনোৎসর্গকারী মহাসচিব ছিলেন-একথা সবারই জানা। এজন্য বেফাক মানেই তিনি। তিনি মানেই বেফাক।

আমার ছাত্র জীবনে একবার গিয়েছিলাম বেফাকের ফকিরাপুলস্থ অফিসে। সনটা ছিল সম্ভবত: ১৯৯৮। প্রথমবারের মতো বেফাক পরীক্ষায় আংশগ্রহণ করে ভালো রেজাল্ট করেছি। জাতীয় পত্রিকায় (দৈনিক ইনকিলাবে) প্রথম নিজের নাম দেখেছি। শুনেছি গেজেটেও মেধা তালিকায় ছাপার অক্ষরে আমার নাম প্রকাশ হয়েছে। আর সেজন্য অচেনা ঢাকায় ঘুরে ঘুরে বেফাক অফিস আবিস্কার করেছি। উদ্দেশ্য ছিল সেই সালের বেফাক পরীক্ষার ফলাফলের গেজেট সংগ্রহ করা।

সেই প্রথম দেখেছি মরহুম আবদুল জাব্বার রহ. কে। সময়টা ছিল সকাল বেলা। অফিসের এক কোণে একটি কক্ষে মশারি টানা। তিনি পাশের টেবিলে বসে কাজ করছিলেন। তখনও আমি জানতাম না যে গেজেট নিতে টাকা লাগে। সেজন্য প্রস্তুতিও ছিল না। আর এও জানতাম না যে তিনিই এই প্রতিষ্ঠানটির মহাসচিব।

একজন তালিবুল ইলম বেফাক অফিসে যাওয়ার কথা নয়। এটা ছিল আমার নির্বুদ্ধিতা ও ছেলেমানুষি। সেদিন তিনি আমার মতো নিয়মভঙ্গ করা এক তালিবà§