সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

প্রধানমন্ত্রীর সঙ্গে বেফাক প্রতিনিধি দলের সাক্ষাৎ আজ হচ্ছেন না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

befaqআওয়ার ইসলাম: আজ সন্ধ্যায় গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সঙ্গে বেফাকের প্রতিনিধি দলের পূর্ব নির্ধারিত সাক্ষাৎ হচ্ছে না বলে জানা গেছে। তবে আজকের নির্ধারিত সাক্ষাৎটি আগামী বুধবার (২৩ নভেম্বর) হওয়ার সম্ভাবনা রয়েছে।

বেফাকের সহ-সভাপতি আল্লামা আশরাফ আলীর নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি টিম কওমি মাদরাসার স্বীকৃতি ইস্যু এবং আল্লামা আহমদ শফী’র চিঠি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা ছিল।

মোবাইলে যোগাযোগ করা হলে আল্লামা আশরাফ আলী আওয়ার ইসলামকে বলেন, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আমরা সাক্ষাতের জন্য প্রস্তুত হচ্ছিলাম। হঠাৎ করেই প্রধানমন্ত্রীর দফতর থেকে ফোন আসে। সেখান থেকে জানানো হয় প্রধানমন্ত্রী অসুস্থতার কারণে আজ বসতে পারবেন না।

তবে বৈঠকটি আগামী ২৩ নভেম্বর হতে পারে বলেও সেখান থেকে জানানো হয়েছে।

প্রতিনিধি টিমের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, আজকের সাক্ষাতের মূল বিষয় ছিল কওমি মাদরাসা শিক্ষা সনদের স্বীকৃতি। চলমান সংকট নিরসনে আল্লামা আহমদ শফীর একটি লিখিত প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পেশ করা।

আরআর

আগের সংবাদ

সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বেফাকের প্রতিনিধিদের সাক্ষাৎ, কী আছে চিঠিতে?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ