শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

২২ ডিসেম্বর জেলা পরিষদে ভোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rakibআওয়ার ইসলাম: আগামী ২২ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ হবে। আজ রোববার দুপুরে শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয়ের মিডিয়া সেন্টারে জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

কাজী রকিব বলেন, ‘এ নির্বাচনে প্রার্থীরা ১ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন; যাচাই-বাছাই ৩ ও ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১১ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১২ ডিসেম্বর এবং ভোট গ্রহণ হবে২৮ ডিসেম্বর। এ নির্বাচনে ভোট হবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত।’

সিইসি বলেন, ‘জেলা পরিষদের অন্যতম বিষয় হলো প্রচলিত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ভোটাররা এ নির্বাচনে ভোট দেবেন না। ভোট দেবেন জনপ্রতিনিধিরা এবং জনপ্রতিনিধিরা শুধু ভোটই দেবেন, কিন্তু তাঁরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। দেশে প্রথমবারের মতো ৬১ জেলায় চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত পদে জনপ্রতিনিধিদের ভোটে নির্বাচন হবে।’

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ