হাওলাদার জহিরুল ইসলাম
দেওবন্দ থেকে
এক পরিচিত দোকানের সামনে দাঁড়িয়ে- ‘ভাই! কুছ সামান চাহিয়ে৷ লেকিন পায়সে খুল্লে নেহি হ্যায়৷ বা'দ মে লেনা পড়ে গা৷’
‘মাফ করিয়ে ভাইয়া! এয়সা করনা মুমকিন নেহি৷ বহুত সারে আদমি কো বাকি দে রাক্ষা৷ আওর নেহি দোঙ্গা৷ হাম ভী বহুত পেরেশান হে৷’
চলে এলাম অন্য দোকানে৷ সেখানেও একই জবাব মিললো৷ কেউ বাকি দিতে রাজি নয়৷ অথচ এরা অন্য সময় হাজার রুপির বাকি দিতে দ্বিধাবোধ করতো না৷ ভাবতে পারেন বাকি নেয়ার কী প্রয়োজন৷ নগদ টাকা দিয়ে নিলেই পারেন৷ হু, ভাই আমার পকেটে একটি নয় পাঁচটি পাঁচ শ রুপির নোট পড়ে আছে৷ এগুলো তারা নেবেন না৷ রুপিগুলো জাল? নাহ, একটিও জাল নোট নয়৷ তবে…
খুচরো রুপি যা ছিলো দু'দিনেই শেষ৷ নাশতা করা তো দূরে থাক কাপড় পরিষ্কার করার জন্য একটি দশ রুপির সাবান কেনারও হয়নি৷
শুধু আমি একা নই কম বেশি সবাই-ই এ অবস্থার শিকার৷ খুচরো রুপি না থাকায় কতো মানুষ যে অসুখে ভুগছেন তার হিসেব নেই৷ শীতের মওসুম হওয়ায় অনেকে প্রচণ্ড জ্বর-ঠাণ্ডায় ভুগছে৷ কিন্ত পকেট খালি থাকায়…৷
আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘বিবিসি উর্দু’র হিসেব মতে নোট সংকটে এ পর্যন্ত ৭০জন মৃত্যুবরণ করেছে! তবুও সরকার নির্বিকার৷ রাষ্ট্রনেতারা বারবার ঘোষণা দিয়ে যাচ্ছেন ক’দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে৷ কিন্তু সেই ‘ক'দিন’ যে কবে শেষ হবে তা আমাদের জানা নেই৷ আশায় ছিলাম দারুল উলুম দেওবন্দ থেকে ছাত্রদের মাসিক ২০০ রুপি করে যে ভাতা দেয়া হয় তা দিয়ে কিছু দিন চলতে পারবো৷ ছাত্ররা মুখিয়ে ছিলো বেতনের জন্য কিন্তু সে আশা নিরাশায় পরিণত হতে সময় লাগলো না৷
দফতরে এহতেমাম থেকে জারি করা, হজরত মুহতামিম সাহেব স্বাক্ষরিত বিশেষ নোটিশ দেখে চোখ কপালে উঠলো সবার৷ নোটিশের ভাষ্য এমন- ‘মাদরাসা কর্তৃপক্ষ বহু চেষ্টার পরও ব্যাংক থেকে পুরাতন রুপিগুলো পরিবর্তন করে আনতে পারেনি৷ তাই সকল শিক্ষার্থীকে নিজ নিজ একাউন্ট নম্বর (ব্যক্তিগত তথ্যসহ) মাদরাসার প্রশাসনিক দফতরে জমা দেয়ার নির্দেশ দেয়া হলো৷ এখন থেকে মাসিক ভাতা প্রত্যেকের একাউন্টে পাঠিয়ে দেয়া হবে৷ খুচরো রুপি দেয়া সম্ভব হচ্ছে না৷’
একে তো একাউন্ট নম্বর নেই৷ আর থাকলেই à