বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

নতুন বিবাহ আইন নিয়ে বিতর্ক: দুই মুফতির বক্তব্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফাpic-ruh-fayরুক ফেরদৌস: বাংলাদেশে ২০১৪ সালে যে মেয়েদের বিয়ের বয়স নিয়ে আইনের যে খসড়াটি তৈরি হয়েছিলো সেখানে বিয়ের সর্বনিম্ন বয়স ছিলো ১৬ বছর। আগের আইনে বলা হয়েছিল ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ে দেয়া যাবে না। নতুন আইনে মেয়েদের বিয়ের বয়স ১৬ করা নিয়ে দেশি বিদেশি বিভিন্ন এনজিও সংগঠন আপত্তি জানিয়ে আসছিলো। তাদের যুক্তি ১৮র আগে বিয়ে দিলে মেয়েরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তাদের আপত্তির মুখে পিছু হটেছে সরকার। মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮-ই থাকছে। তবে মা-বাবা চাইলে ১৬ বছরেও বিয়ে হতে পারে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ইতিমধ্যে এ বিষয়ে একটি আইনের খসড়া তৈরি করেছে। বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৪ নামে আইনের এই খসড়া মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানোও হয়েছে। খসড়ায় উল্লেখ আছে, ‘যুক্তিসংগত কারণে মা-বাবা বা আদালতের সম্মতিতে ১৬ বছর বয়সে কোনো নারী বিয়ে করলে সেই ক্ষেত্রে তিনি ‘অপরিণত বয়স্ক’ বলে গণ্য হবেন না।’ খসড়া আইনটির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৮ ডিসেম্বর যে অনুশাসন দিয়েছেন, তাতে বলা হয়েছে, ‘বিয়ের বয়স ১৮, তবে পিতামাতা বা আদালতের সম্মতিতে ১৬ বছর সকলের কাছে গ্রহণযোগ্য হবে। সামাজিক সমস্যা কম হবে।’

নতুন বিবাহ আইন সম্পর্কে জানতে এই সংবাদটি পড়ুন

কিন্তু পরিবর্তিত খসড়া আইনটিও কথিত নারী অধিকারবাদী এনজিওগুলোকে সন্তুষ্ট করতে পারে নি। এই ইস্যুতে তারা আবার সরকারের সমালোচনায় মুখর হয়েছে। এই বিষয়ে আওয়ার ইসলামের পক্ষ থেকে কথা হয় দেশের প্রাজ্ঞ দুই আলেমের সাথে।

জামেয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম মুফতি রূহুল আমিন বলেন, যারা এই খসড়া আইনটির ব্যাপারে আপত্তি করছে, তারা আসলে বাইরের কারো প্রতিনিধিত্ব করে। যাদের নেমক তারা খায়, তাদের নেমকহালালি করার জন্যই এগুলোর বিরোধিতা তাদের করতে হয়।

তিনি বলেন, বাংলাদেশের সংস্কৃতি ধর্মকে বাদ দিয়ে কল্পনা করা যায় না। এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। সব কিছু বিবেচনায় নিয়ে সরকার খুবই ইতিবাচক সিদ্ধান্ত নিয়েà