শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

কানাডায় হিজাব পরে সংবাদপাঠ, উচ্ছ্বসিত জিনেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ginella_massaআওয়ার ইসলাম: যে রাষ্ট্রগুলোতে এ ধরনের পোশাক রীতিমতো ভযের। সেখানে একেবারে টিভি চ্যানেল পর্যন্ত পৌছে গেলেন জিনেলা মাসা। সৃষ্টি করলেন নতুন এক ইতিহাস। যার কারণে প্রথমে ভয় পেলেও এখন প্রসংশায় ভাসছেন সবার।

কানাডায় বসবাসকারী ২৯ বছর বয়সী মুসলিম নারী সাংবাদিক জিনেলা মাসা। প্রথমবারের মতো হিজাব পরে টেলিভিশনে সংবাদপাঠ করেছেণ। দেশটিতে হিজাব পরে এ ধরনের কাজ দু:সাধ্যই ছিল।

টরেন্টোর সংবাদ চ্যানেল 'সিটি নিউজে' গত সপ্তাহে রাত ১১টার এক নিউজ বুলেটিনে হিজাব পরে খবর পড়েন তিনি।

এ কৃতিত্বের জন্য দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওই তরুণী।এক টুইটবার্তায় তিনি লিখেছেন, '‌অবশেষে স্বপ্ন পূরণ। এর আগে হিজাব পরে কেউ টেলিভিশনে অনুষ্ঠান সঞ্চালনা করেননি। আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা।'

জিনেলাকে সিটি নিউজের সম্পাদক হঠাৎ করেই সংবাদ সঞ্চালনার দায়িত্ব দেন।

প্রথমে অবাক হন চ্যানেলটির রিপোর্টার জিনেলা। তবে রীতিমত পেশাদার অ্যাংকদের মতো দক্ষতার প্রমাণ দেন তিনি। তারপর থেকেই শুভেচ্ছা বার্তা পাচ্ছেন।

জিনেলা ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে একের পর এক কৃতিত্বের ছাপ রাখছেন।

গত বছর তিনি প্রথম হিজাব পরিহিতা টেলিভিশন রিপোর্টার হিসেবে সিটি নিউজে যোগ দিয়ে ইতিহাস গড়েন। এর এক বছররে মাথায় তিনি ফের ইতিহাস গড়লেন।

হিজাব পরিহিত মুসলিম নারী হিসেবে কানাডার সমাজে নিজেকে তুলে ধরতে পেরে উচ্ছ্বসিত হলেও প্রতিবেশী যুক্তরাষ্ট্রের পরিস্থিতি অনেকটাই দুশ্চিন্তা ভোগেন জেনিলা।

তিনি বলেন, 'আমেরিকায় বসবাসকারী পরিবারের লোকজন এবং বন্ধু–বান্ধবদের নিয়ে দুশ্চিন্তায় ভুগি। ট্রাম্পের মতো একজন মুসলিম বিদ্বেষী মানুষ দেশের প্রেসিডেন্ট ভাবলেই ভয় হয়।'

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ