শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ঘুম থেকে দেরিতে ওঠায় বাবার হাতে ছেলে খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

banglanews24.comআওয়ার ইসলাম: পটুয়াখালীর গলাচিপা শহরের ইসলামাবাদ এলাকায় পিতার হাতে আশিক মৃধা (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আশিক গলাচিপা মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর জেএসসি পরীক্ষা দিয়েছিল। ঘটনা মঙ্গলবার সকালের ।

পুলিশ ও স্থানীয়দের বক্তব্য, সকালে ছেলে আশিক ঘুম থেকে উঠতে দেরি করায় বাবা লাবুল মৃধা ক্ষিপ্ত হয়ে তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহতাবস্থায় তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গলাচিপা থানা পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি) আবদুর রাজ্জাক মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে আইনগত ব্যবস্থা নেয়া করা হবে।

এবিআর