সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মাছ নয়, জালে আটকালো কুমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jale-kumirআওয়ার ইসলাম: নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীতে এক জেলের জালে প্রায় পাঁচ ফুট লম্বা এক কুমির ধরা পড়েছে। বুধবার সকাল ১০টার দিকে এ কুমিরটি ধরা পড়ে।

জেলে আনারুল ইসলাম প্রতিদিনের মতো পদ্মা নদীর নওসারা সুলতানপুর এলাকায় মাছ ধরতে বেড়িয়ে পড়ে। এদিনও বের হলো। এদিন আর মাছের দেখা পেলো না। দেখা পেলো জ্বলজ্যান্ত এক সাক্ষাৎ কুমিরের। জালে কুমিরটি আটকে যাবার পর অন্যান্য জেলের সহযোগিতায় কুমিরটিকে ধরে ফেলা হয়।

জানা যায়, কুমিরটিকে ধরার পর প্রশাসনকে বিষয়টি জানানো হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহির, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও  লালপুর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ প্রমুখ।

এ ব্যাপারে লালপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, কুমিরটি মাছ ধরার জালে আটকা পড়লে স্থানীয় জনতা উদ্ধার করে পাশের একটি পুকুরে রাখে। ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনা করে তারপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ