বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মাহমুদুর রহমানের আরোগ্য কামনায় নিউইয়র্কে দো'য়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mahmudur-rahman2

রশীদ আহমদ: স্রোতের বিপরীতে সত্যের পক্ষে লড়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে ইতিহাসে স্থান করে নিবেন দৈনিক আমার দেশের কারানির্যাতিত ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। সাংবাদিক মাহমুদুর রহমানের মুক্তি ও তাঁর আশু আরোগ্য কামনায় ২৯ নভেম্বর  মঙ্গলবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে প্রবাসী লেখক ও সাংবাদিক সমাজ আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন প্রবাসী লেখক ও সাংবাদিকরা।

প্রবীন সাংবাদিক ও এখন সময় পত্রিকার সম্পাদক কাজী শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-র সভাপতি শওকত মাহমুদ, প্রবাসী কলামিষ্ট মিনা ফারাহ, সিনিয়র সাংবাদিক মইনুদ্দিন নাসের, টাইম টেলিভিশনের সিইও ও বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক প্রবাসের প্রধান সম্পাদক ওয়ালিউল আলম, গ্রীনবার্তা ডট কমের সম্পাদক ও জাতিসংঘ সংবাদদাতা ইমরান আনসারী, মানবজমিনের বিশেষ প্রতিনিধি কাওসার মুমিন, লেখক কলামিস্ট মুক্তিযোদ্ধা জয়নুল আবেদিন, লেখিকা ও মানবাধিকার কর্মী কাজী ফৌজিয়া, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সেক্রেটারি জিল্লুর রহমান জিল্লু, সাংবাদিক আবিদুর রহীম, আই টিভি ইউএসএ  এর পরিচালক মুহাম্মদ শহীদুল্লাহ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ  মুফতি মুহাম্মদ  ইসমাইল নূরী, ইয়র্ক বাংলা ম্যাগাজিন এর সম্পাদক রশীদ আহমদ, টাইম টেলিভিশনের বিশেষ প্রতিনিধি শিবলী চৌধুরী কায়েস প্রমুখ।

এসময় সাংবাদিক শওকত মাহমুদ বলেন, বাংলাদেশে এখন ভিন্নমত প্রকাশ দূরে থাক সোস্যাল মিডিয়া ভিন্ন মতের শেয়ারিংও সরকার সহ্য করছে না। এই পরিস্থিতিটি মাহমুদুর রহমান সবার আগে আঁচ করতে পেরেছিলেন। যার ফলশ্রুতিতে তাকে বিনা বিচারে তিন বছর কারাগারে থাকতে হয়েছে। তিনি আরো বলেন, স্রোতের  বিপরীতে গিয়ে সত্যের পক্ষে দাড়াবার যে অনুপ্রেরণা মাহমুদুর রহমান দেখিয়ে গেছেন। ইতিহাস একদিন তা মূল্যায়ন করবে।

mahmudur-rahman3

কলামিষ্ট মিনা ফারাহ বলেন, বাংলাদেশ বিদেশী রাষ্ট্রের সহায়তায় কর্তৃত্ববাদী শাসনের দিকে যাবে -তা মাহমুদুর রহমান আঁচ করতে পেরেছিলেন। আজকে যেসব দেশে কর্তৃত্ববাদী শাসন চলছে সেসব দেশ সরকারক