ওমর শাহ : বিশেষ ক্ষেত্রে মেয়েদের বয়স সীমা শিথিলের সুযোগ রেখে ‘বাল্যবিবাহ নিরোধ আইন’ টি যৌক্তিক ও গ্রহণযোগ্য বলে দাবি করছেন দেশের শীর্ষস্থানীয় আলেমরা। তাদের দাবি, আইনটির পাস হলে সমাজে বিবাহপূর্বক হাজারো সমস্যার সমাধান হয়ে যাবে।
গত মাসে মন্ত্রিসভার অনুমোদন পাওয়া ‘বাল্যবিবাহ নিরোধ আইন’এর খসড়ায় ছেলেদের বিয়ের বয়স ২১ ও মেয়েদের ক্ষেত্রে ১৮ বছর রাখা হলেও ‘বিশেষ প্রেক্ষাপটে’ আদালতের নির্দেশনা নিয়ে এবং বাবা-মায়ের সমর্থনে অপ্রাপ্তবয়স্ক মেয়েদেরও বিয়ের সুযোগ রাখা হয়েছে।
তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ, বাংলাদেশের নারী অধিকার, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনগুলো ও দেশের বুদ্ধিজীবী মহল এ আইনটির বিরোধীতা করে আসছে। মানবাধিকার সংগঠনটি বলছে, বাংলাদেশের মন্ত্রিসভার অনুমোদন পাওয়া ওই আইন পাস হলে তা মেয়েদের আরও বেশি বাল্যবিয়ের ঝুঁকির মুখে ঠেলে দেবে। তবে শীর্ষ আলেমরা আইনটির পক্ষে নানা যুক্তি তুলে ধরেছেন।
এ বিষয়ে শোলাকিয়া ঈদগাহের ইমাম মাওলানা ফরিদ উদ্দীন মাসঊদ আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইসলামে বিয়ের জন্য কোন নির্দিষ্ট বয়স সীমা বলা হয়নি। যে কোন সময়ে বিয়ে হতে পারে। হযরত ফাতেমা রা.কেও রাসুল সা. কোন কোন বর্ণনায় আছে ১৯ বছরে বিয়ে দিয়েছেন আবার কোন কোন বর্ণণায় আছে ১৫ বছরে দিয়েছেন। অতএব ইসলামে এ নিয়ে কোন বাধ্যবাধকতা নেই। তবে পরিণত হওয়ার একটি বিষয় রয়েছে। সেটা কারও কারও ক্ষেত্রে ১৬ বছরেও হয়ে যেতে পারে আবার কারও কারও ক্ষেত্রে ১৮ পার হয়ে গেলেও হয় না। হযরত আয়শা রা. এর বিয়ে হয়েছিল ৭ বছর বয়সে পরে পরিণত হওয়ার পর তাকে রাসুল সা. এর ঘরে পাঠানো হয়েছিল। বাবা মা যদি মনে করেন ১৮ বছর এর আগে ছেলে মেয়েদের বিয়ে দেওয়া উচিত আদালতেরও এ সুযোগ দেওয়া উচিত। না হয় সমাজে অন্যায় পাপাচার বেড়ে যাবে। আইনটি পাস হলে চারিত্রিক দিয়ে সমাজ এগিয়ে যাবে।
দেশের শীর্ষ আলেম ও দৈনিক ইনকিলাব পত্রিকার সহসম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদবী আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইনটি খুবই যুক্তিসঙ্গত ও ফলদায়ক হবে। বাল্য বিয়ে শিথিলতার এ আইনটি না হলে সমাজে বাল্য যৌনাচার বেড়ে যাবে, বাল্য পলায়ণ বেড়ে যাবে, বাল্য অবৈধ সন্তানও বেড়ে যাবে। অনেকগুলো সমস্যা সমাধানের জন্য এ আইনটিতে শিথিলতার সুযোগ রাখা হয়েছে। বাল্য বিয়