শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

রোহিঙ্গা ইস্যুতে উত্তাল সারা দেশ; এগিয়ে আসার দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohinga17

আওয়ার ইসলাম : মিয়ানমার মুসলমানদের অমানবিক হত্যা, নির্যাতন ও নারকীয় তা-বের প্রতিবাদে গতকাল রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে প্রতিবাদ কর্মসূচিসহ বিক্ষোভ সমাবেশ হয়েছে। ইসলামী আন্দোলন ঢাকা মহানগরী রাজধানীর ২৩ থানায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। নেজামে ইসলাম পার্টি জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বিভিন্ন কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেছেন, মিয়ানমার মুসলমানদের রক্ষা করার দায়িত্ব প্রতিটি মানবতাবাদী বিবেকবান মানুষের এ দায়িত্ব পালন করতে বিশ্ব সংস্থাসমূহকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেশি বিদেশি এনজিওসমূহকেও এক্ষেত্রে জোড়ালো ভূমিকা রাখতে হবে এবং আশ্রয়প্রার্থীদের সাহায্যে এগিয়ে আসতে হবে। মুসলিম বিশ্বের দেশসমূহকে এক্ষেত্রে ঐক্যবদ্ধ ভাবে ভূমিকা রাখতে হবে। কারণ রোহিঙ্গারা ইতিহাসের এক জ্বলন্ত ট্রাজেডি।

ইসলামী আন্দোলন মহানগর
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেছেন, মিয়ানমারের মুসলমানদের উপর যে অমানবিক নির্যাতন চলছে তা ইতিহাসের সকল পৈশাচিক নারকীয় তা-বকেও হার মানায়। রোহিঙ্গাদের নাগরিকত্ব বাতিল করে তাদেরকে সে দেশের নাগরিক নয় বলে, তাদের উপর যে পাশবিকতা, নির্মমতা ও হত্যাযজ্ঞ চলছে তা যে কোন আত্মাই কেঁদে উঠতে বাধ্য। তিনি মিয়ানমারের মুসলমানদের রক্ষা এবং তাদের নিরাপত্তার সাথে বসবাসের ব্যবস্থা করতে মুসলিম বিশ্বসহ জাতিসংঘ, ওআইসি এবং মানবতাবাদী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাদের বাঁচতে দিতে হবে। রাখাইন প্রদেশেই তাদেরকে নিরাপত্তার সাথে বসবাসের ব্যবস্থা করতে হবে। গণহত্যার মূলনায়কদের কঠোর শাস্তি দিতে জাতিসংঘ কার্যকরী উদ্যোগ নিতে হবে। তিনি পীর সাহেব চরমোনাই ঘোষিত ৫ ডিসেম্বর ঢাকাস্থ মিয়ানমার দূতাবাস ঘেরাও এবং ১৮ ডিসেম্বর মিয়ানমার অভিমূখে লংমার্চ কর্মসূচি সফলের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
গতকাল বাদ জুম’আ জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ থানার বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শাহবাগ থানা সভাপতি আব্দুল ওহাব খানের সভাপতিত্বে এবং বংশাল থানার সেক্রেটারি মুহা. শাহ আলমের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও সেক্রেটারি মাওলানা এবিএম জাকারিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহবাগ থানা সেক্রেটারি আলহাজ কামরুল হাসান, আব্দুর রহমান। মহানগà