শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মুসলিম নিধন বন্ধের দাবিতে ১৭০ মিটার দীর্ঘ মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

gahardangaআওয়ার ইসলাম: মিয়ানমারের মুসলিম জনগোষ্ঠীর ওপর বর্বর অত্যাচার, বসতভিটায় অগ্নিসংযোগ, ধর্ষণ ও হত্যাযজ্ঞ বন্ধ এবং হত্যাযজ্ঞে জড়িতের আন্তর্জাতিক আদালতে বিচারের দাবিতে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গা, গোপালগঞ্জের উদ্যোগে ১৭০ কিলোমিটারব্যাপী মানববন্ধন করেছে।

সোমবার (০৫ ডিসেম্বর) ১১টা-১২টা পর্যন্ত টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ, কাশিয়ানী-মুকসুদপুর, ভাটিয়াপাড়া-গোপালগঞ্জ, কোটালিপাড়া-গোপালগঞ্জ, মোল্লারহাট-গোপালগঞ্জ, নড়াইল-কালিয়া-গোপালগঞ্জ রোডে এ মানববন্ধন করা হয়। এসব সড়কের ব্যাপ্তি ১৭০ কিলোমিটার। পুরো এ এলাকা জুড়ে বিভিন্ন মাদরাসার ছাত্র-শিক্ষক, মসজিদের ইমাম ও ধর্মপ্রাণ মুসলমানরা মানবন্ধনের সময় ব্যানার-ফেস্টুন হাতে দাাঁড়ান। শান্তিপূর্ণ এমন মানববন্ধনের দৃশ্য এ এলাকায় বিরল।

মানববন্ধনের বিভিন্ন পয়েন্টে কওমি মাদরাসা শিক্ষা বোর্ডে গরহরডাঙ্গার নেতারা অবস্থান নেন। মানববন্ধনের আলেম নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, মিয়ানমারে মুসলমানদের ওপর যে ধরনের জুলুম-অত্যাচার চলছে তা অসহনীয়। বিশ্বের দ্বিতীয় মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে বাংলাদেশেকে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠাকল্পে জাতিসংঘকে শান্তি রক্ষীবাহিনী প্রেরণে চাপ প্রয়োগ এবং মিয়ানমারের মুসলমানদের শান্তিতে বসবাস নিশ্চিত করতে জোরদার কূটনৈতিক পদক্ষেপ গ্রহনের অনুরোধ জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, মিয়ানমার থেকে বাংলাদেশের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া শরনার্থীরা অন্ন, বস্ত্র ও বাসস্থানের অভাবে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। এমতাবস্থায় আশ্রয় নেওয়া শরণার্থীদের সাহায্যে দেশবাসীকে এগিয়ে আসার আহবান জানানোর পাশাপাশি সরকারের প্রতি ত্রাণ তৎপরতার শুরুর অনুরোধ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন গওহরডাঙ্গা মাদরাসার শাইখুল হাদিস আল্লামা আবদুর রউফ, বেফাকের মহাসচিব মাওলানা শামছুল হক, মাওলানা নুরুল হক, মাওলামা কবিরুল ইসলাম, মুফতি নুরুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, মুফতি শোয়াইব ইবরাহিম, মাওলানা আবুল কালাম, মাওলানা ঝিনাত আলী, মুফতি হোসাইন আহমাদ, মাওলানা হারুনুর রশীদ ও মুফতি মাকসুদুল হক প্র