বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

দেখে এলাম ফিরাউনের মৃতদেহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতী আহমাদ শাওকি আলআযহারী

প্রাচীন সভ্যতা ও ইসলামি নিদর্শনের জন্য বিখ্যাত মিশর। এখানে আছে বিখ্যাত নীলনদ, পৃথিবীর সপ্তাশ্চার্যের পিরামিড, ফিরাউনের মৃতদেহ, কারুনের ধ্বংসাবশেষ, তূর পাহাড়, লৌহিত সাগর, প্রাচীন ফারাও রাজা বাদশাহদের প্রত্নতত্ত্ব ও প্রতিমার সম্ভার। আছে প্রাচীন সভ্যতা ও বিভিন্ন নবী রাসুলদের সংশ্লিষ্ট নানান নিদর্শন।  এছাড়াও রয়েছে হাজার বছরের প্রাচীন ও বিশ্ববিখ্যাত ইসলামি বিদ্যাপীঠ কায়রোর আলআযহার বিশ্ববিদ্যালয়।

প্রায় দুবছর হল মিশরে আসা হয়েছে। তবে এখনো ফিরাউনের লাশটি নাকি দেখা হয়নি আমার। এটা বলতেই যেন কেমন শোনা যায়। যে ফিরাউনের সম্পর্কে মানুষের কৌতূহলের ইয়ত্তা নেই অথচ আমি মিশরে থাকা সত্বেও সেটি দেখিনি এর চেয়ে হতভাগা আর কে আছে। আসলে পডাশোনার চাপ ও বিবিধ ব্যস্ততার কারণে এতদিন সময় পাইনি। তাছাডা কোনকিছু কারো জন্য সহজলভ্য হলে সেটা দামি হলেও তার কাছে গুরুত্ব একটু কমই থাকে।

গত বছরের ৭ রমজানে গেলাম মিশরের জাতীয় যাদুঘরে। উদ্দেশ্য- ফিরাউনের লাশটি দেখবো। যাদুঘরটি আল আযহার বিশ্ববিদ্যালয় থেকে ঢের দূরে নয়। মোটামোটি কাছেই। নীলনদের তীরে মিশরের কায়রোর তাহরীর স্কয়ারে অবস্থিত মিশরের জাতীয় যাদুঘর। তবে আমার সাথে বাংলাদেশি এক ব্যবসায়ীও যেতে বায়না ধরলো। কারণ তার ভিসা নেই। একা কখনো আর তার দেখা নাও হতে পারে।

মিশরে সাধারণত ছাত্র ও ছাত্রদের অভিভাবক ছাড়া অন্যদের ভিসা নেই। যথারীতি আমরা দুজন যাদুঘরের সামনে এলাম। যেমন আশঙ্কায় ছিলাম তেমনটিই ঘটল। আমার সাথে যে ব্যবসায়ী ছিল তার ভিসা না থাকায় পুলিশ তাকে আটকে বিবিধ প্রশ্নের সম্মুখীন করলো। এক পর্যায়য়ে তাকে পুলিশ গ্রেফতার করার উপক্রম হলে আমি ভয়ে হতচকিত হলাম। তবে এ যাত্রায় আল্লাহ আমাদের বাচিয়েছেন। আমি আমার আযহারের স্টুডেন্টশিপ কার্ড দেখালে পুলিশ উভয়কে আর না ঘাটিয়ে ছেড়ে দেয়। মনের আনন্দে আমরা যাদুঘরে প্রবেশ করলাম।

আমি আযহারের ছাত্র, এ কারণে টিকিট হাফ। আমার কাছে নেয়া হলো ৩৫ পাউন্ড। ব্যবসায়ী ব্যক্তিটির কাছে রাখল সত্তর পাউন্ড। যাদুঘরটি খুব নিরাপত্তা বলয়ে বেষ্টিত। আর ফিরাউনের লাশটিতো পুরো নিরাপত্তার চাদরে আচ্ছাদিত।

নিরাপত্তার নানা বেডাজাল পেরিয়ে অবশেষে আমরা ফেরাউনের লাশেরর কাছাকাছি চলে এলাম। সেখানে আবার আরেক ঝক্কি। লাশ দেখার জন্য ৭০ ও ১০০ পাউন্ড করে দিতে হলো। এরপর ঢুকলাম ফেরাউনের লাশ সংরক্ষিত কামরায়। বুকে অজানা এক ধাক্কা খেল। ঢোকার পর অবশ্যই সেই ভয় কেটে গেছে। কারণ আমার মত আর