মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

ইরানের ১৫ গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saudi-iran-mapআওয়ার ইসলাম: ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি করায় ১৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার সৌদির একটি আদালত ওই অপরাধীদের মৃত্যুদণ্ড ঘোষণা করেন। খবর রয়টার্সের।

স্থানীয় আল রিয়াদ পত্রিকা নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে, মঙ্গলবার গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার অপরাধে ১৫ জনকে মৃত্যুদণ্ড এবং বাকিদের ছয়মাস থেকে ২৫ বছর মেয়াদে সাজা দিয়েছে রিয়াদের বিশেষ অপরাধ আদালত। এছাড়া অপরাধের প্রমাণ না পাওয়ায় বাকি দু’জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি করার অপরাধে ২০১৩ সালে ৩০ জনকে আটক করে সৌদি পুলিশ। এদের মধ্যে ৩০ জন সৌদির শিয়া মুসলিম, একজন ইরানি এবং একজন আফগান নাগরিক। গত ফেব্রুয়ারিতে তাদের বিচারের মুখোমুখি করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের সাজা দিয়েছেন আদালত। তবে মৃত্যুদণ্ড পাওয়া আসামীরা বাদশাহর কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করতে পারবেন।

কোনো ইরানির গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত থাকা এবং সৌদিতে মৃত্যুদণ্ড সাজা পাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমী।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ