বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

যে পাখির আকাশ নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

۞  হিমেল হক

himel_haqueপ্রথব পর্ব পড়তে ক্লিক করুন

একি চেহারা হয়েছে ওর। চোখমুখ শুকিয়ে গেছে। বাল্বের টিমটিমে লালচে আলোয় ভালভাবে দেখা না গেলেও বেশ বোঝা যাচ্ছে যে, আগের চেয়ে অনেক শুকিয়ে গেছে। আনিসকে দেখে রফিক তেমন একটা অবাক হলো না। মনে হচ্ছে তার এখানে আসার ঘটনা প্রায় প্রতিদিনি ঘটে। মানুষ অবাক হতে হতে একসময় অবাক হতে ভুলে যায়। রফিক হয়তো সেই অবস্থাটা পার করছে। আনিসকে নিয়ে রফিক বাইওে খেতে যায়। কাছে পিঠে নাকি ওর চেনা হোটেল আছে।

গলিটা এখন বেশ অনেকটা অন্ধকার। রফিককে অনুসরন করে হাঁটতে থাকে আনিস। কথা বলে রফিক। গ্রামের সবার কথা জিজ্ঞেস করে। ওর মা-বাবা, বোনের কথা জিজ্ঞেস করে। রফিক মুখ হাসি হাসি করে কথা বললেও তার কন্ঠে যে আফসোস ঝরে পড়ে তা বোঝা যায়। হোটেল থেকে খেয়ে ফেরার সময় রফিক বলল, এসেছিস ভালই করেছিস। তোর কোন চিন্তা নেই। আরামে খাবি আর ঘুমাবি। কলেজে ভর্তি হবার ইচ্ছা থাকলেও বল, ব্যবস্থা করে দিব। নাহ, লেখাপড়া আর আমাকে দিয়ে হবে না। তুই বরং আমাকে চাকরি-বাকরি কিছু যোগাড় করে দে! ঠিক আছে থাক কয়েকদিন,ব্যবস্থা একটা হয়ে যাবে। আচ্ছা,তুই করিস কি? আমার কি আর কাজের ঠিক আছে। যখন যেটা পাই,ওটাই চালিয়ে দেই। শহর খুব বিচিত্র জায়গারে! এখানে তরল হয়ে থাকতে হয়, যেন যখন যে পাত্রে যাওয়া যায় সে পাত্রটারি আকার নেওয়া যায়। কথা বলতে বলতে ওরা গলির ভেতর ঢুকে পড়ে। অন্ধকার হলেও রফিক বেশ তাড়াতাড়িই হাঁটছে,বোঝা গেল এ জায়গায় অন্ধকারে চলাফেরায় ও বেশ অভ্যস্থ।

পরদিন খুব সকালে আনিসের ঘুম ভাঙ্গে। নতুন জায়গায় ওর ঘুম খুব সমস্যা করে। ঠিকঠাক ঘুম আসতে চায় না। বিচিত্র অনুভৃতি। রফিক তখনও মরার মতো ঘুমচ্ছে। আনিস ভাঙ্গা জানালাটার কাছে এসে দাঁড়ায়। চটটা সরিয়ে বাইরে মাথা গলিয়ে দেয়। এখনও তেমন আলো ফোটেনি,চারদিকে ঝাপসা অন্ধকারে ঢেকে আছে। চশমার কাঁচ কংক্রিটে ঘষে চোখে দিলে চারপাশ যেমন দেখায়, তেমন দেখাচ্ছে। আনিস কাছে পিঠে কোন বাড়ি-ঘর দেখে না। সামনে একটা পুকুর। ওপাশে কয়েকটা ছোট ছোট বিল্ডিং,মিল-কারখানা হবে মনে হয়। পিছনে বর্জ্য পড়ে আছে। গোটা দশেক কাক ওখানে ওড়াওড়ি করছে। রফিকের ডাক শুনে পিছনে তাকায় আনিস। এর মধ্যেই উঠে বাইরে যাবার জন্য জামাকাপড় পড়েছে আনিস লক্ষ্যই করেনি।

ছোটবেলা থেকেই ওর বেশ নিঃশব্দে চলাফেরার অভ্যাস আছে। গ্রামে থাকতে হঠাৎ হঠাৎ মাঝরাতে বাড়িতে এসে জানালায় টোকা দিত। এত নিঃশব্দে যে ভালো করে কান না পাতলে বোঝাই যেত না। প্রথম প্রথম ভয় লাগতো খুব পড়ে অভ্যাস হয়ে গিয়েছিল। সকালে আর দুপুরে মজনুর সাথে গিয়ে খেয়ে আসিস। ওকে বলে গেলাম। তুই কাজে যাচ্ছিস নাকি? হুম! থাক তাহলে।