মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর ভয়াবহ দমন-পীড়ন ও নির্যাতন বন্ধ করতে হলে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত জরুরি ভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভা ডাকা।
আর বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেখানে যাওয়া উচিত। রেডিও তেহরানের সাথে দেয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমন অভিমত দিয়েছেন বিশিষ্ট আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও রাজনৈতিক ভাষ্যকার অধ্যাপক এম শাহীদুজ্জামান।
সাক্ষাৎকারটি গ্রহণ ও উপস্থাপনা করেছেন গাজী আবদুর রশীদ।
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর ভয়াবহ দমন-পীড়ন ও নির্যাতন চলছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই নির্যাতন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের করণীয় কী?
দেখুন, রোহিঙ্গা মুসলমানদের ওপর ভয়াবহ দমন-পীড়ন ও নির্যাতন বন্ধ করার ব্যাপারে যদি আন্তর্জাতিক সম্প্রদায়ের আন্তরিকতা থাকত তাহলে জরুরিভিত্তিতে সব বড় শক্তি একত্রিত হয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভা ডাকত এবং মিয়ানমারের বিরুদ্ধে অর্থনৈতিক প্রতিরোধ ও প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেয়ার প্রস্তাব গ্রহণ করত। তারপর জাতিসংঘের মাধ্যমে ন্যাটো বাহিনীকে দিয়ে মিয়ানমারে এক বা দুই দিনের জন্য হামলা চালাতে পারত। তাহলে মিয়ানমার সাথে সাথে আত্মসমর্পন করতে বাধ্য হতো এবং তাৎক্ষণিকভাবে এর সুফল পাওয়া যেত। মিয়ামারে রোহিঙ্গাদের ওপর অত্যাচার নির্যাতন বন্ধে এটাই সবচেয়ে আদর্শ ব্যবস্থা হতে পারত। কিন্তু সেটা হবার নও। তাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্পদ্রায়ের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা নেয়া প্রয়োজন ছিল তা দেখা যাচ্ছে না। এর কারণ কী? কেন এই পিছু টান?
আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়ার কারণ হচ্ছে- আসলে যুক্তরাষ্ট্র, চীন ও বৃটেন –এরা সবাই মিয়ানমারে তাদের বাণিজ্যিক স্বার্থের কথা চিন্তা করছে। তারা মনে করে মিয়ানমারে গণতান্ত্রিক প্রক্রিয়া আস্তে আস্তে বৃদ্ধি পেলে এ ধরনের বর্বরতা কমে যাবে।
তবে আমরা দেখতে পাচ্ছি মিয়ানমার সরকারে যে পথ বেছে নিয়েছে সেটা অনেকটা কসোভোতে সার্ভিয়ারা যে পথ বেছে নিয়েছিল তার মতো। মিয়ানমারের সরকার রোহিঙ্গা মুসলমানদেরকে আরাকান থেকে বের করà