বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার

জুনায়েদ জামশেদের শোক সন্তপ্ত পরিবারের পাশে মাওলানা তারিক জামিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jamshed12আমিন আশরাফ: বিখ্যাত দাঈ মাওলানা তারিক জামিল জুনায়েদ জামশেদের করাচির বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।

বড় ভাই হুমায়ুন জামশেদ, ছেলে ও পরিবারের অন্যান্য সদস্যেদের সাথে সাক্ষাত করে বিমান দুর্ঘটনায় জুনায়েদ জামশেদের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

মাওলানা তারিক জামিল বলেন, জুনাইদ জামশেদ একজন খাঁটি মুসলমান এবং একজন রাসুল প্রেমিকও ছিলেন। আল্লাহ তায়ালা জুনাইদ জামশেদকে দুনিয়ার মতো আখেরাতেও কামিয়াব করুন।

পাকিস্তানের জমিয়তের উলামায়ে ইসলামের চেয়ারম্যান মাওলানা ফজলুর রহমান ফোনে বড় ভাই এবং তাঁর ছেলের কাছে জুনাইদ জামশেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তাহরিকে ইনসাফের ইমরান ইসমাইলও জুনাইদ জামশেদের বাড়ি এসে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর বিমান বিধ্বস্তে স্ত্রীসহ নিহত হন বিখ্যাত সঙ্গীত শিল্পী জুনায়েদ জামশেদ। তার মৃত্যুতে পুরো বিশ্বের সঙ্গীতপ্রেমীদের মনে বইছে শোকের হাওয়া।

সূত্র: দৈনিক পাকিস্তান ও জিও টিভি নিউজ উর্দু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ