বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

শাদমান ইবনে শহীদ-এর ৫ কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sadman

আজকেরমুখোমুখি

কবেকার সেই অদেখা মুহূর্তের অবসান

অস্থিরতায় কাটানো সময়, তবু

ঝরে গেছে শূন্যপথ;

কোল্ড কফির কাপে ছিলো একেকটা তৃপ্ত চুমক

ওপাশে লাল কোকের ক্যানে লাগানো গোলাপদানা

এ যেন মোহময় অস্ফুট ইঙ্গিতময় ব্যাকরণ!

মুখোমুখির আরেক অংশে দেখেছি

টেবিলের নিরবতা ভেদ করেনি তখনো বাইরের বৃষ্টি-

তাড়াহুড়ো করে গ্লাস ঠেলে রাস্তায় দাঁড়িয়ে ভুলে যাওয়া হয়েছে রিক্সা ডেকে দেয়ার রেওয়াজ

হয়তো তোমায় দেখতে দেখতে,

তবে দেখা হয়েছে

বৃষ্টিতে কাগজে মোড়ানো হুডতোলা রিক্সার ছুটে চলা শহুরে কালো পিচঢালা পথে।

এরকম সন্ধার ছবি কল্পচিত্রে এঁকেছি বহুবার

এবার বাস্তবচিত্রে তুমি এঁকে দেখালে বৃষ্টিস্নাত সন্ধার জলছবি।

হে বৃষ্টিস্নাত সন্ধা!

তুমি বারবার ফিরে এসো

এসো ফিরে বারবার তুমি বৃষ্টিস্নাত সন্ধা হয়ে

জলছবি আঁকা হবে তোমায় নিয়ে

তুমি প্রতি বিকেলের পর চলে এসো জলছবি হতে।

 

২

বৃষ্টিস্নাত সন্ধার জলছবি

তুমি যে একজন ভাল অভিনয়শিল্পী

এটা আমার অন্তত জানা ছিলোনা

তুমি চোখ বড়বড় করে তাকিয়ে বললে,কিভাবে?

বললাম,

দ্যাখো, কেউ কি এত সুন্দর করে, গোছগাছ করে, এমন কৃত্রিম হাসি,নিখুঁতভাবে হাসতে পারে?

তুমি কি মনে করো কেউ এটা চাইলেই পারে?

না না, পারে না;

এরকম হাসি হাসতে পারার জন্য আলাদা যোগ্যতা লাগে

এ যোগ্যতাটা আসলে মানুষের অজান্তেই চলে আসে।

আমি বলার আগে তুমিও এটা জানতে না।

আচ্ছা!

শেষমেশ তোমাকে একটা কথা বলি, পুরো তুমিই তো একজন অনন্যা। প্রতিভাঘর।

এই সুন্দর হাসিটা যদিও তোমার মন থেকে আসা নয়,

হোক না অভিনীত হাসি বা লোকে যাকে কৃত্রিম হাসি বলে, সেটা ধরেও যদি হাসো খুব স্বাভাবিকভাবে।অবচেতনে।

তখনও কিন্তু একটা বিষয় তুমি জানো না, জানা থাকে না তোমার,

এই হাসিটাই যে হয়ে যায় হাজারো অন্তর কেটে ফেলার তলোয়ার,

এ ব্যাপারে কখনো খেয়াল ছিলোনা তোমার।

আহা! যদি তুমি জানতে!

তাহলে হয়তো ভুলভাল হলেও অকৃত্রিম এক হাসি হাসতে,

আর জানান দিতে প্রতিটা মানুষই যে এক একজন অভিনেতা।

 

৩.

যদি তুমি জানতে!

পুকুরপাড়ে দাড়িয়ে

দেখছি নিঃশব্দ আলোর ঢেউ, আমার আশেপাশে নেই কেউ

মাঘের ঠিক মধ্যরাত। কনকনে শীতল বাতাস

শরীরকে কাবু করে ফেলছে</