শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

‘আমি আত্মহত্যা করছি যাতে আমার দেহ নিয়ে তারা আনন্দ করতে না পারে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_21116" align="alignleft" width="500"]syrian_women প্রতীকি ছবি[/caption]

আওয়ার ইসলাম: আলেপ্পো নগরের এক তরুণী মুসলিম বিশ্বের নেতাদের উদ্দেশে চিঠি দিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম বিশেষ গুরুত্ব দিয়ে চিঠিটি প্রকাশ করেছে।

তরুণীর ওই চিঠির অংশ বিশেষে যা বলা আছে, 'বিশ্বের সকল ধর্মীয় নেতা এবং মুসলিম উম্মাহ’র প্রতি, যাদেরকে দায়িত্বশীল ব্যক্তি হিসেবে মনে করা হয়। আমি আলেপ্পোর সেইসব মেয়েদের একজন, যারা কয়েক ঘন্টার মধ্যে ধর্ষিত হওয়ার অপেক্ষায় আছে। আমাদের আশপাশে কোনো পুরুষ মানুষ বা কোনো অস্ত্র নেই, যা আমাদের এবং সিরিয়ান সেনাবাহিনী নামক জানোয়ারদের মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারে।

আমি আত্মহত্যা করছি এই কারণে যে, আমাকে নিয়ে চিন্তা করতে করতে দুঃখে আমার বাবা মারা গেছেন। আমি আত্মহত্যা করছি যাতে আমার দেহ তাদের জন্য কোনো ধরনের আনন্দের কারণ হতে না পারে, যারা কয়েক দিন আগেও আলেপ্পোর নাম মুখে নেয়ার সাহস করতে পারেনি।

আমি আলেপ্পোতে আত্মহত্যা করছি। কারণ শেষ বিচারের দিন এসে গেছে। আমরা যেখানে বাস করছি, তার চেয়ে জাহান্নাম আরো ভয়াবহ- আমি তা মনে করি না।'

আরবিতে লেখা সেই চিঠি

আরআর