সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ঢাবিতে ছাত্রলীগের তিন নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

guli2আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের তিন নেতাকে বহনকারী একটি মোটরসাইকেলকে লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটেছে। অজ্ঞাত এক প্রাইভেটকার থেকে তাদের ওপর এ হামলা চালান হয়।

এ ঘটনায় আবদুল্লাহ আল যুবায়ের ভূঁইয়া নামে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক সহসভাপতি গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধ অবস্থায় যুবায়েরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১০১ নম্বর ওয়ার্ডে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।

সেই মোটরসাইকেলে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম ও হলের সাবেক সহসভাপতি এম এম সাঈদও ছিলেন। তবে তারা অক্ষত রয়েছেন বলে জানা গেছে।

শাহবাগ থানার এসআই দেবরাজ চক্রবর্তী বলেন, "শনিবার রাত একটার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পলাশীতে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস)  ভবনের সামনে গুলির ঘটনা ঘটে। "

তিনি আরও বলেন, `পলাশী মোড় থেকে ছাত্রলীগের তিন নেতা মোটরসাইকেলে করে নীলক্ষেতে যাচ্ছিলেন। ব্যানবইসের সামনে একটি প্রাইভেট কার মোটরসাইকেলটির পথরোধ করে গুলি ছোঁড়ে। এতে যুবায়ের ভূঁইয়া আহত হন। তবে কে বা কারা গুলি ছুড়েছে এবং এর জন্য যে গাড়িটি ব্যবহার করা হয়েছ তা শনাক্তের চেষ্টা চলছে।'

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ