শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

হিন্দি সিরিয়াল; ক্রিয়েশন অব শাইতান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাজিদা রিফা

tv_seeপৃথিবীর শুরুর দিকে পৃথিবীর বুকে এক সম্ভ্রান্ত জাতির বসবাস ছিলো। আনন্দ, উচ্ছ্বলতা, সম্পদ, কোনোকিছুই তাদের কম ছিলো না! সেই সুখী জাতিকে একদিন মহান আল্লাহপাক পানিতে ডুবিয়ে ধ্বংস করে দিলেন। পৃথিবীর বুক থেকে একদম মুছে ফেললেন!

-কেন?

-কারণ তারা মূর্তিপূজা করতো এবং এই ব্যাপারে যিনি নিষেধ করতেন, তাকে নিয়ে হাসাহাসি করতো!

আরেক দেশে আরেক জাতির ঘরদুয়ার, রাস্তাঘাট, চায়ের দোকান, গলির মোড়ের জটলাসহ পুরো জমিনটাকে পৃথিবী থেকে উপড়ে শূন্যে তুলে আনলেন আল্লাহর ফেরেশতারা! ভয়ে আতঙ্কে চিৎকার করতে লাগলো মানুষগুলো! ফেরেশতারা তাদের জমিনকে এমনভাবে আবার পৃথিবীতে নিক্ষেপ করলেন যে সেখানে জমিনের কোনো চিহ্নই রইলো না। মৃত সাগরে পরিণত হলো মানুষের কৃত্রিম আনন্দের আবাসস্থল। আর মানুষগুলো হলো চিরকালের জন্য যন্ত্রণাপ্রাপ্ত! চিরজাহান্নামী।

-কেন?

-সেই জাতি চূড়ান্ত অশ্লীলতায় নিমজ্জিত ছিলো! ছেলেমেয়েতে অবাধ মেলামেশা ছিলো, জড়াজড়ি, ধরাধরির বিধি নিষেধ ছিল না।

শিরক, মূর্তিপূজা ও অবাধ্যতার কারণে ধ্বংস হয়ে যাওয়ার এরকম আরো কয়েকটি উদাহরণ আছে। আল্লাহপাক আমাদের দয়া করেছেন, আমরা এক আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী আলহামদুলিল্লাহ! কিন্তু আমরা কি আল্লাহপাকের ক্ষমার যোগ্য? আমরা যারা হিন্দি সিরিয়ালগুলো দেখি তারা কি ক্ষমার যোগ্য?

যে সিরিয়ালগুলোতো মূর্তির পূজা থাকে, মূর্তির কাছে অকাতরে প্রার্থনার দৃশ্য থাকে, আমরা যারা পাগলের মতো সেই সিরিয়ালগুলো দেখি, তারা কি ক্ষমার যোগ্য? আপনি হয়তো ভাবছেন, আপনি শুধু দেখছেন, কিন্তু না, আপনি শুধু দেখছেন না, আপনি এইসব সিরিয়াল দেখার মাধ্যমে মূর্তিপূজাকে নীরব সমর্থনও দিচ্ছেন! আপনার দেখার কারণে এইসব ঘৃণ্য সিরিয়ালের নির্মাতারা প্রচুর বিনিময় অর্জন করছে এবং তারা এরকম শতশত সিরিয়াল নির্মাণের সমর্থন পাচ্ছে!

আর অশ্লীলতা? অশ্লীলতা শুধু এখান থেকেই আসছে সেটা হয়তো না, কিন্তু সমাজের সাধারণ মানুষরা কী পরিমাণ এইসব সিরিয়ালে আক্রান্ত তা দেখলে মনে হবে এরা যা শেখে এখান থেকেই শেখে! এইসব সিরিয়ালে হিরোইনরা নাকি খুব ধার্মিক থাকে, ঘটনার মোড়ে মোড়ে তারা মূর্তির পূজা করে। প্রেমিকের জন্য তারা মানত করে।

আমাদের মেয়েদেরও অবস্থা তাই। মেয়েগুলো হিজাব পরছে, আলহামদুলিল্লাহ। কিন্তু হিজাব পরে আবার বয়ফ্রেন্ডের সাথে জড়াজড়ি করে ছবি তুলছে, এ কেমন দৃশ্য? আর হিজাবী ছাড়াও যেসব মুসলà