বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ফেসবুক অনেক লেখককে বিশাল প্রেরণা দেয়: লাবীব আবদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

labib_abdullah

মাওলানা লাবীব আবদুল্লাহ। পরিচালক, ইবনে খালদুন ইনস্টিটিউট ময়মনসিংহ। জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব। যিনি একাধারে কাজ করছেন দৈনিক সাপ্তাহিক এবং মাসিক পত্রিকায়। লিখেছেন বেশ কিছু গ্রন্থ। একজন পাকাপোক্ত সংগঠনকও তিনি। শিকড় সাহিত্য মাহফিল করে জন্ম দিয়েছেন অসংখ্য লেখকের। তার মাধ্যমে গড়ে উঠেছে অনেক পত্রিকা। তৈরি হয়েছে একেকটি অঞ্চল।

এই সময়ের ‘না হলেই নয়’ ফেসবুকে তিনি সরব। সব কাজ সেরেও নিয়মিত সময় দেন। ফেসবুকে ইসলাম চর্চা নিয়ে নানা মুনির নানা মত রয়েছে। স্কুল ছাড়িয়ে মাদরাসার শিক্ষার্থীরাও এখন দাপিয়ে বেড়াচ্ছেন ফেসবুকে। যদিও কল্যাণ অকল্যাণ নিয়ে নানা তর্ক আছে।

ব্যক্তিগত জীবনে খুব সাদাসিধে ও প্রাণখোলা এ মানুষটি নিজের জন্য খুব কম সময়ই পান। তারই ফাঁকে এক স্বপ্নিল সন্ধ্যায় তার বাসভবনে আওয়ার ইসলামের সঙ্গে একান্ত আলাপে খুলে বলেন তার ফেসবুক জীবনের না বলা সব কথা। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন ময়মনসিংহ প্রতিনিধি বশির ইবনে জাফর
_____________________________________

আওয়ার ইসলাম: আসসালামু আলাইকুম। কেমন আছেন?

লাবীব আবদুল্লাহ: ওয়ালাইকুমুস সালাম ওয়া রাাতুল্লাহ। অনেক ভালো কুল্লু হাল আলহামদুলিল্লাহ।
আওয়ার ইসলাম: আপনি তো ফেসবুকে বেশ পরিচিত ও জনপ্রিয় মুখ। বড়দের মধ্যে এত সরব খুব কম দেখা যায়। আপনার ফেসবুকে আসার প্রেক্ষাপটটা যদি বলতেন।

লাবীব আবদুল্লাহ: আসলে আমাকে সবাই ডিজিটাল যুগের মনে করলেও আমি নিজেকে একজন এনালগ মানুষ মনে করি এবং আমার কাছের মানুষজন তা জানে। আমি ডিজিটাল নই। এনালগ একজন মানুষ। ফেসবুকে আসার যেই প্রেক্ষাপট তা হচ্ছে একবার আমি দৈনিক নয়া দিগন্তের মাওলানা লিয়াকত আলী সাহেব এর দারুর রাশাদে যাই সেখানে আমার খুব কাছের মানুষ প্রিয় জহির উদ্দিন বাবর ভাইয়ের সাথে সাক্ষাৎ। যার সাথে আমার অনেক সখ্যতা আগেও ছিলো এখনো আছে। তাকে দেখলাম ক্লান্ত শরীরে ল্যাপটপে লেখালেখি করছেন। উনিই আমাকে একটি আইডি খুলে দিলেন। তখন আমি শুধু দেখলাম, ব্যাস ওই পর্যন্তই।

দু'তিন বছর সে আইডিতে যাওয়া হয়নি। সম্ভবত সেটা দু হাজার দশ বা এগারোর দিকে হবে। এতো কিছু বুঝতাম না। তাই বাসায় ল্যাপটপ ডেক্সটপ থাকার পরও সেটা ব্যাবহার করা হয়নি। তারপর যখন শাহবাগের যুদ্ধা