বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

হাফেজ্জী হুজুর নয়; নাস্তিকদের নামে স্থাপনাগুলো মুছে দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সামিউর রহমান পিয়াল

piyalআজ কামরাঙ্গির চর মাহফিলে গিয়ে জানতে পারলাম এ নিকৃষ্ট কথাটা। লজ্জার কথা।

মুনতাসীর মামুন ও শাহরিয়ার কবীর গংরা স্বাধীনতার পর কে এদেশের শত্রু আর কে মিত্র তা নির্ধারণ করার ঠিকাদারি নিয়েছেন।

হাফেজ্জী হুজুর রহ. একাত্তরের মুক্তিযুদ্ধে পাক বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে মানুষকে উৎসাহিত করেছিলেন। তিনি বলেছিলেন এ লড়াই ‘জালেমের (পাক বাহিনীর) বিরুদ্ধে মজলুমের লড়াই’। কিন্তু বাম আর নাস্তিকদের দালালরা এ সত্যকে মানতে নারাজ। তাই তারা হাইকোর্টে দেশের সব স্থাপনা থেকে স্বাধীনতাবিরোধীদের নাম মুছে দেয়ার রিটে হাফেজ্জী হুজুরের মত আল্লাহর ওলীর নামও অন্তুর্ভুক্ত করে দিয়েছে। এর মাধ্যমে মুনতাসীর মামুন ও শাহরিয়ার কবীর গংরা প্রমাণ করেছেন তারা প্রকৃতপক্ষে ইসলামের শত্রু তো বটেই দেশের স্বাধীনতারও শত্রু।

অবিলম্বে সংশ্লিষ্ট রিট থেকে হাফেজ্জী হুজুরের নাম প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সেই সাথে দেশ, জাতি ও ইসলামের শত্রু চিহ্নিত নাস্তিক-মুরতাদদের নামে যেসব স্থাপনা রয়েছে সেগুলো থেকে তাদের নাম মুছে দেয়ার দাবি জানাচ্ছি।

স্বাধীনতা বিরোধীদের তালিকায় হাফেজ্জী হুজুরের নাম প্রকাশ গোটা জাতিকে অপমানের শামিল! দেশের সব স্থাপনা থেকে স্বাধীনতা বিরোধীদের নাম মুছে ফেলার হাইকোর্টের নির্দেশে যুগশ্রেষ্ঠ বুজর্গ, এদেশের মানুষের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, রাজনৈতিক ও আধ্যাতিক নেতা মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ. এর নাম দেখে অবাক হতে হয়।

বিভিন্ন জাতীয় দৈনিকে স্বাধীনতা বিরোধীদের তালিকায় হাফেজ্জী হুজুরের নাম ‘স্বাধীনতা বিরোধী রাজাকারদের তালিকায়' এদেশের গণমানুষের ধর্মীয় রাহবার, আলেমকূল শিরোমণি মাওলানা মুহাম্মদুল্লাহ (হাফেজ্জী হুজুর) রহ. এর নাম আলেম-ওলামাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও উদ্দেশ্য প্রণোদিত।

অথচ প্রকৃত সত্য হলো এই যে, যুদ্ধচলাকালীন সময় হযরত হাফেজ্জী হুজুর রহ. বলেছেন, ‘স্বাধীনতা যুদ্ধ জালেমের বিরুদ্ধে মাজলুমের লড়াই।’ হাফেজ্জী হুজুর রহ. এর এই বক্তব্যে বহু মানুষ উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল।

শেখ মুজিব থেকে শুরু করে জিয়াউর রহমান, এরশাদ এমনকি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও হাফেজ্জী হুজুর রহ. শ্