বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

খৃস্টধর্মের বড়দিন কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

borodin_khrista

আবিদ আনজুম: আজ ২৫ ডিসেম্বর শুভ বড় দিন। খৃস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ দিনকে বিশ্বের খৃস্টানরা নানাভাবে পালন করে থাকে। উৎসব আয়োজনে মেতে উঠে।

ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহেম শহরে এই দিনে ইসলামের নবি হজরত ঈসা আ. জন্মগ্রহণ করেন। খৃস্টানরা মনে করে ইশ্বরের মানবজাতিকে পাপ থেকে পরিত্রাণের জন্য ঈসা আ. (যিশুখৃস্টের) এর জন্ম হয়েছিল। সারা বিশ্বে তার অনুসারীদের মতো বাংলাদেেশের খৃস্টান সম্প্রদায়ও দিনটি উৎসব উদ্যাপন করে থাকেন।

বড়দিন উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশের গির্জাগুলো সাজানো হয়েছে জমকালো সজ্জায়। খৃস্টানদের বিশ্বাস অনুযাযী যিশুর জন্ম হয়েছিল গোয়ালঘরে। সেই স্মৃতিকে স্মরণ করে বড়দিনে গির্জাগুলোতে প্রতীকী গোয়ালঘর তৈরি করা হয়েছে। এ ছাড়া সাজানো হয় ক্রিসমাস ট্রি। অনেকে তাঁদের বাড়িতেও গোয়ালঘর সাজান।

রাজধানীর পাঁচতারা হোটেলগুলোতেও সান্তা ক্লজ, ক্রিসমাস ট্রি, আলোকসজ্জায় বড়দিনের বিশেষ আয়োজন করা হয়েছে। গির্জাগুলোতে হবে বিশেষ প্রার্থনা। থাকবে ধর্মীয় গান। বাড়িতে বাড়িতে তৈরি করা হবে কেক, পিঠাসহ সুস্বাদু খাবার। আপ্যায়ন করা হবে অতিথিদের। আজ সরকারি ছুটির দিন।

Image result for ক্রিসমাস ট্রি

ক্রিসমাস ট্রি কীভাবে এলো?

বড়দিনে ক্রিসমাস ট্রির গুরুত্ব দেখা যায সবখানেই। সবুজ গাছে হরেক রকম জিনিস ঝোলানো হয়। জ্বালানো হয় মরিচ বাতি। গাছটাকে দেখতে অদ্ভুত লাগে। আপেল, পাখি, মোমবাতি, ঘুঘু, মাছ, ফুল, ফল আর স্বর্গদূত দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো হয়ে থাকে। নানা রংয়ের আলোয় সাজানো এই ক্রিসমাস ট্রির প্রচলন একদিনে হয়নি কিংবা বলা যায় শুরু থেকে ছিলোও না।

ক্রিসমাস ট্রি হিসেবে যে গাছটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেটি হলো ‘ফার গাছ’। এটি মূলত দেবদারু জাতীয় গাছ। এই গাছেই বিভিন্ন রংয়ের আলোক সজ্জা আর বিভিন্ন দ্রব্যে সাজিয়ে রাখা হয়। ক্রিসমাস ট্রি সত্যিকারের হতে পারে আবার সেটি কৃত্রিমও হতে পারে। প্রথমদিকে এটি কেবল রাজ দরবারের বিষয় ছিলো। পরে অবশ্য সবার মধ্যেই এই ট্রি সাজানোর প্রথাটি ছড়িয়ে পড়তে শুরু করে। ক্রিসমাস ট্রিতে আলোর ব্যবহার ছাড়াও বিভিন্ন অর্নামেন্ট দিয়ে সাজানো হয়। এই গাছের উপরে একটি তারা বা স্বর্গদূত বসানো হয়। এই স্বর্গদূতটি বেথেলহেমে জন্ম নেয়া যিশুখ্রিস্টের প্রতীক।

জানা যায়, ১৬ শতকে জার্মানিতে ক্রিসমাসের এই ট্রি সাজানোর প্রচলন হয়েছিল। তবে, ক্রিসমাস ট্রিকে সাজানোর এই বিষয়টি কোথায়