সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

হিশাম আবরারের ৩ কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hisham_abrar

বিষাদের জল

তোমাদের দেখি বিষাদের জলের মতো দেখা যায়;
যেখানে পুড়ে আমি বিরহপীড়িত পঙক্তি গাঁথি।

আবেগের ছাই পুড়ে কালোমতো হয়,
ছোঁলে তপ্তপোষা আগুন লাগে!
আমি আমার জ্বলেই জীবতারা আকাশজাত...
তোমাদিকের জল থেকে চুমু আহরণপূর্বক অনুমতি লাগে!

আমি তা গাঁয়ে মাখি,
নৈশপ্রহরী সেজে চুরি করি তোমাদের জল!
তেমনিভাবে, এক সূর্যকর দুপুরে..
বৃষ্টি এসে, ভাসিয়ে নিয়েছে আমায়!

একজন ষাটোর্ধ মহিলার মতো;
আমারও প্রেমিক আছে...
আমি যার বুকে বিষাদের জল গুনি!
এক.
দুই..
তিন...

 

কলসের আদর

কলসের আদরে;
তোমার নিংড়ানো ভালোবাসা,
পায়ের প্রতিচ্ছাপ..
আজ আমার দুঃখ হারানো বিজ্ঞপ্তি!

তবুও যদি আহত রাত্রে..
এক ফোটা গোলাপ উপশম হয়!
তোমার ছায়া হতো আমার অঙ্গ..
খুব গোপন রাখতাম;
সে আমার কেউ হতো না;
বাতাসে মিশে যেত মিষ্টি বিষ..
জলে ডুব দিয়ে আমি হয়তো সুস্থ থাকতাম!

কলসের আদরে..
একটি মাত্র রাত ছিলো;
কি ভুলে যে পান করতে গেলাম!

কলসের আদরে...
তোমার কলসে রাখা মিষ্টি বিষ!
আগে কেনো বল নি?

 

স্লোগান

কখনো দেখেছো?
শামুকের খোলসে মানুষ বন্দী থাকে,
ঝর্ণা'র জলে বাস করে মাছ-

মানুষের দুনিয়াতে প্রেমিকারা বাস করে বালিসের নিচে_

কখনো দেখেছো?
একসাথে এক চোখে পাহাড় এবং;
অন্য চোখে সাগর!

আমি এক চোখে জল জমিয়ে মাছ চাষ করি..
খাবার হিসেবে দেই প্রেমিকা'দের চোখ!

একটা একটা বালিকণা বেছে নিয়ে,
অন্য চোখে তৈরি করি এভারেস্ট!
লাগিয়ে দেই একটি মাত্র তরমুজ গাছ!

কখনো দেখেছো?
জগতের সমস্ত ফল 'ফুল' হয়ে গেলো,
খাদ্য অভাবে মানুষ মারা যাচ্ছে_
অথচ পৃথিবী হয়ে উঠল ফুল ময় ভালোবাসায়!

কখনো দেখেছো?
এক শ্রেণির মানুষ রাজপথে নামে..
"ভালোবাসার চেয়ে খাদ্য বড়"

জেএম