
বিদায় নিচ্ছে ২০১৬। একটি ঘটনাবহুল বছর। অনেক উত্থান আর পতনের বছর এটি। অনেক কান্না আর আক্ষেপের বছর। আসুন চলে যাওয়ার আগে একবার ফিরে দেখি বিষয়গুলো। লিখেছেন দিদার শফিক
রোহিঙ্গা সঙ্কট; কাদাচ্ছে বিশ্ব
বছরের শেষ দিকটাতে এসে মিয়ানমারের রোহিঙ্গা সঙ্কট তীব্র আকার ধারণ করে। সঙ্কটের সূচনা গত ৯ অক্টোবর। বৌদ্ধদের নিরাপত্তা চৌকিতে হামলার অভিযোগে রোহিঙ্গাদের ওপর চড়াও হয় সেনারা। কয়েকটি গ্রাম জ্বালিয়ে দেয় এবং মুসলিম দেখলেই হত্যা ও নারীদের ধর্ষণ করতে থাকে। এ অবস্থায় চরম মানবতার বিপর্যয় ঘটে। সেখানে থাকতে না পেরে হাজার হাজার মানুষ নাফ নদী পারি দিয়ে বাংলাদেশে আসতে থাকে। জাতিসংঘের হিসাব অনুযায়ী ২২ হাজার রোহিঙ্গা টেকনাফে অনু্প্রবেশ করেছে।
যতই দিন যাচ্ছে রোহিঙ্গা সংকট আরো তীব্র আকার ধারণ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্রই প্রশ্ন করা হচ্ছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ, ওআইসি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসহ বিশ্ববিবেক আজ কোথায়? ইউএনএইচসিআর, হিউম্যান রাইটস ওয়াচসহ কয়েকটি সংস্থা মৃদুকণ্ঠে মিয়ানমারের নিষ্ঠুর নিপীড়নের ব্যাপারে উদ্বেগ জানালেও তাতে সাড়া মিলছে না। এসব সংস্থা বাংলাদেশের সীমান্ত খুলে দিতেও বলছে। কিন্তু বাংলাদেশে থাকা কয়েক লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর কোনো চাপ দিচ্ছে না তারা।
মিয়ানমারের মানবিক বিপর্যয় এখনো অব্যাহত। প্রতিদিনি নির্যাতিত এসব মুসলিম বাংলাদেশে আসতে চাচ্ছেন কিন্তু তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে। বহু রোহিঙ্গা মারা যাচ্ছে জঙ্গলে এবং নদীতে ডুবে। মুসলিম বিশ্বে সবচেয়ে বড় আঘাতটি দিয়ে গেছে রোহিঙ্গা সঙ্কট।

বিমান দুর্ঘটনা ও জুনায়েদ জামশেদের মৃত্যু
৭ ডিসেম্বর ২০১৬। পাকিস্তানে ভয়াবহ একটি বিমান দুর্ঘটনা ঘটে। দেশটির বিমান দুর্ঘটনার ইতিহাসে এটি পঞ্চম ঘটনা। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) পিকে-৬৬১ নামের একটি ফ্লাইট ৪৭ জন আরোহীসহ বিধ্বস্ত হয়। পাকিস্তানের চিত্রাল নগরী থেকে রাজধানী ইসলামাবাদে যাওয়ার পথে দুই ইঞ্জিনবিশিষ্ট এ বিমানের একটি ইঞ্জিন অকেজো হয়ে গেলে এ বিষ্ফোরণ ঘটে।
স্থানীয় সময় বুধবার বিকাল ৪টা ৪২ মিনিটে অ্যাবোটাবাদের ২০ কিলোমিটার দূরে হাভেলিয়ানে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় যাত্রীদের কেউ বাঁচেনি। বিমানে আগুন ধরে গিয়ে সব যা