মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

মাদ্রাসা বোর্ডে ভালো করেছে মেয়েরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jsc_jdc_dakhil_porikkhaআওয়ার ইসলাম: প্রকাশিত জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলে ভালো করেছে ছাত্রীরা। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ০২ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৯৪ দশমিক ৩৪ শতাংশ এবং ছাত্রদের ৯৩ দশমিক ৭৪ শতাংশ।

মাদ্রাসা বোর্ড থেকে জেডিসি পরীক্ষায় অংশ নেয় ৩ লাখ ৫৩ হাজার ৬৪৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৩ লাখ ৩২ হাজার ৪৭৯ জন।

১ লাখ ৮৯ হাজার ৭৫ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ১ লাখ ৭৮ হাজার ৩৭৩ জন। ১ লাখ ৬৪ হাজার ৫৬৮ জন ছাত্রের মধ্যে পাস করেছে ১ লাখ ৫৪ হাজার ১০৬ জন।

মাদ্রাসা বোর্ডে মোট ১২ হাজার ৫২৯ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এর মধ্যে ছাত্রী ৬ হাজার ৮৫৫ জন এবং ছাত্র ৫ হাজার ৬৭৪ জন।

মাদ্রাসা বোর্ডে গত বছর পরীক্ষার্থী সংখ্যা ছিলো ৩ লাখ ৪৩ হাজার ১৯০ জন। এ বছর পরীক্ষার্থী বেড়েছে ১০ হাজর ৪৫৩ জন।

গত বছর কৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৩ লাখ ১৭ হাজার ৩১২ জন। পাসের সংখ্যা বেড়েছে ১৫ হাজার ১৬৭ জন। পাসের হার গত বছরের চেয়ে ১ দশমিক ৫৬ শতাংশ বেড়ে হয়েছে ৯৪ দশমিক ০২।

মাদ্রাসা বোর্ডে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ৩ হাজার ২০৩টি। যা গত বছর ছিলো ২ হাজার ৭৮৪টি। শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৪১৯টি।

শূণ্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের মতোই ২০টি। গত বছরের চেয়ে ৯টি কেন্দ্র বেড়ে এবার ৭৩২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ