বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মীর হাবীব আল মানজুরের তিনটি কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mir_haib_almanzur

মোক্ষদাবক্ষয়

আসমানি কুসুমের কল্পিত সারি
হৃদস্থ ভাবনার আকুলি শকট
চক্রে চক্রে সংগ্রামোত্তরিত
নবতর পাঠরত প্রনীত সোপান।

দেহাভ্যন্তরে উচ্ছল ছল কালো
বিবশিত শয়ানে স্বামীর সোয়াদ
বাজে রমণীর পৃথুলতর শইল্যে।
আহা! কি মথন তার সুড়সুড়ানির।

এখানে এভাবে নিথরিত স্বপনে
কষ্টিপাথরে মাপা রজত স্বর্ণে
শ্রেণিতে শ্রেণিতে মালাউনে অচ্ছুতে
আবিল আবিল অনাবিল অনটনে
ক্রমশ বেড়ে চলে দয়িতার দিবা
ঋণ, বিশ্বতে শ্রেয়োলাভ করে লস।

সুকান্ত র‍্যাবো

র‍্যাবো আঠারো বছরে কবিতা লেখা ছেড়েছিলেন,
সুকান্ত বেচেইছিলেন মাত্র একুশ বছর।
র‍্যাবোর কি কবিতা ছাড়ার পর আর বাঁচা হয়েছিলো?

ভ্যান্ডালিজমে আক্রান্ত র‍্যাবো সে বয়সেই কামস্বামী হয়ে উঠেছিলেন ভেরলেনের,
আর সুকান্ত তখন মাত্র পৃথিবীকে সাজিয়ে তুলতে চাচ্ছিলেন শিশুদের সংগঠন আর অনাহারি দীন জীবন যাপনে।

সিম্বলিজমের সম্রাট ছিলেন র‍্যাবো আর দেশলাই কাঠি,লালমোরগ
প্রভৃতিকে স্থায়ী মার্ক্সীয় সিম্বল করে ঘুমুতে চললেন সুকান্ত।

অতীন্দ্রীয় জগতের এমন সব প্রদীপন রেখে
গেছেন র‍্যাবো বোদলেয়ারে
কিছুটা প্রভাবিত হয়ে, ধাঁধাঁ উত্তুঙ্গ তাঁকে তুলেছে ধরে।
সুকান্ত তখন আউড়াচ্ছেন, ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময়।

সুকান্ত বাঙালি ছিলেন,কলোনিয়াল ক্যাপ্টিভিটি জাদুকর
সামাদের মতোই কি তাঁকে একান্ত বাঙালীদের করে তুলেছে?
পৃথিবী ছোট্ট ছিলো তার?
জাত এনলাইটেন্ড ফরাসীরা সমকামী কিংবা বিবাহিত ভেরলেনের
অসুখী সংসারের বুলেটে বিদ্ধ র‍্যাবোকে জেলখানা কিংবা হাসপাতাল
বাসের পর শয়তানের ঔপম্যে তাকালেও "নরকে এক ঋতু" লিখে
ফুঁৎকারে ভাসিয়ে দিলেন ওদের।

র‍্যাবো চললেন আঠারোয়ই নির্বাসনে,
সুকান্ত একুশেই অন্যলোকে।

যদি র‍্যাবো জন্মাতেন বাংলায় আর সুকান্ত ফরাসীতে?

র‍্যাবো কিংবা কিটস, প্লাথ কিংবা লোরকা
একেকজন শতাব্দী জন্মের দাবীদার!
আর সুকান্ত কিংবা জীবনানন্দও কী নয় তা???

নীলাম্বর

এই অসীম বিস্তৃর্ণ নীলরাশির সমুদ্র আমাকে তুমুল বিলোড়িত করে।
তাঁর রাশি রাশি নিল আমাকে বারবার সাঁতরাতে কিযে নিমন্ত্রণ করে!
বিপুল ব্যাপক এতোবড় জায়গাকে আমি দুহাতে ঘেটে দিতে চাই।
ভাঁজমান ভাসমান নিপাট লেপটানো রং তুলিতে আঁকা স্কেচে আমি
দৈহিক সম্ভোগ তুলতে সারারাত বালিশ এপাশ ওপ