শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

ঢাকায় আসছেন আল্লামা খায়রাবাদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম
দেওবন্দ থেকে

khairabadiভারতের দারুল উলুম দেওবন্দের ইফতা বিভাগের প্রধান, মুফতিয়ে আজম হজরত আল্লামা হাবিবুর রহমান খায়রাবাদি ১৫ দিনের সফরে আজ বাংলাদেশ আসছেন৷

ঢাকা, ঢাকার বাইরে বড় বড় কয়েকটি মাদরাসাসহ কিছু ঘরোয়া প্রোগ্রামেও অংশ নেবেন বলে জানা গেছে৷

আজ বাদ মাগরিব থাকবেন জামিয়া সাঈদিয়া কারিমায়া'র বার্ষিক মাহফিলে৷ যেখানে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন৷

ঢাকার উত্তরার মাওলানা শাহরিয়ার মাহমুদের তত্বাবধানে এ সফর করছেন বলে হজরত জানিয়েছেন৷ তিনি বলেন, ‘শাহরিয়ার মাহমুদ গত প্রায় ৩০ বছর যাবত বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে দেশের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করিয়ে আসছেন৷ সে হিসেবে এবারও তার তত্ববধানেই সফর হচ্ছে৷’

মুফতি খায়রাবাদি আজ স্থানীয় সময় বেলা ১টা ৪০ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে নিউ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে যাবেন৷ বাংলাদেশ সময় বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকার শাহ জালাল আন্তর্জতিক বিমান বন্দরে অবতরণের কথা রয়েছে৷

হজরত জানান, আগামী ফেব্রুয়ারীর ২৪ তারিখে চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীমের আমন্ত্রণে পুনরায় বাংলাদেশ সফরে যাবেন৷ পীর সাহেব ইতোমধ্যেই ফোন করে হজরতকে আমন্ত্রণ জানিয়েছেন৷

২০ জানুয়ারি মুফতি খায়রাবাদি সাহেবের দেওবন্দে ফেরার কথা রয়েছে৷

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ